এক্সপ্লোর

Tea Workers PF Contro : চা শ্রমিকদের পিএফ বঞ্চনা, শুরু রাজনৈতিক তরজা

TMC-BJP : চা শ্রমিকদের সমস্যা উত্তরবঙ্গে সবসময়ই বড় ইস্যু। তাই ভোট এলেই প্রতিটি দলই এই বিষয়টিকে তুলে ধরে কে কত, শ্রমিক দরদি তা প্রমাণের চেষ্টা করে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : বিজেপি সাংসদদের বাড়ি ঘেরাওয়ের পাল্টা তৃণমূলের পার্টি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। গত সপ্তাহে জলপাইগুড়িতে চা শ্রমিকদের পিএফ মেটানোর দাবিতে বিজেপি (BJP) সরকারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়ালেন জন বার্লা।

অভিষেকের নিশানায় বিজেপি

চলতি মাসেই মালবাজারে তৃণমূলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে চা শ্রমিকদের পিএফ ও গ্রাচুইটি মেটানোর দাবিতে বিজেপি সরকারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'নভেম্বর-ডিসেম্বর ২ মাস সময় দিচ্ছি, আপনারা নিজেরা আন্দোলন করে পিএফ অফিস ঘেরাও করবেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সমাধান না হলে ১ জানুয়ারি থেকে বিজেপির বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করবেন।'

পাল্টা আক্রমণ জন বার্লার

এবার চা শ্রমিকদের পিএফ বঞ্চনা নিয়ে পাল্টা তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (Jan Barla) বলেছেন, 'আপনি কী ঘেরাও করবেন, আমি ঘেরাও করব থানা, আপনার থানা তো পার্টি অফিস'।

কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রীর সংযোজন, '২০১৪/১৫ থেকে ২০২১ পর্যন্ত শ্রমিকদের টাকা জমা না পড়ায় বিভিন্ন থানায় পিএফ ডিপার্টমেন্ট প্রায় ৭৮ টি এফআইআর করেছে চা বাগান মালিকদের বিরুদ্ধে। কিন্তু রাজ্য পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি। অথচ কোটি কোটি টাকা শ্রমিকদের কাছ থেকে কেটেছে বাগান কর্তৃপক্ষ। রাজ্য সরকার শ্রমিকদের সাথে নেই। মালিকের পক্ষ নিচ্ছে।' যার পাল্টা আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেছেন, '(বঞ্চনা হলে বলতে হবে। অভিষেক সেটাই বলেছেন। দুর্নীতি হলেও ইডি, সিবিআই লাগিয়ে দিক।'

চা শ্রমিকদের সমস্যা

চা শ্রমিকদের সমস্যা উত্তরবঙ্গে সবসময়ই বড় ইস্যু। তাই ভোট এলেই প্রতিটি দলই এই বিষয়টিকে তুলে ধরে কে কত, শ্রমিক দরদি তা প্রমাণের চেষ্টা করে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। ২১-এর বিধানসভা নির্বাচনে, তৃণমূল জমি কিছুটা পুনরুদ্ধারে সক্ষম হলেও, এগিয়ে ছিল সেই বিজেপিই। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই আগেভাগেই উত্তরবঙ্গে ভোটের জন্য জমি তৈরি করতে লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল-বিজেপি। 

আরও পড়ুন- আজ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়, একঝলকে ফিরে দেখা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Taratala Update | তারাতলা বিপর্যয় কাণ্ডে পুরসভায় হাজিরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের | ABP Ananda LIVE
Suvendu Adhikari | ''দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব'', বারুইপুরকাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী
Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget