এক্সপ্লোর

DA Case : আজ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়, একঝলকে ফিরে দেখা

Calcutta High Court : এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩১ শতাংশ। 

সৌভিক মজুমদার, কলকাতা : আজ  বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার (DA Case) রায়। আজ সকাল ১০.৩০টায় রায় দেবে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ তাঁদের চূড়ান্ত রায় জানাবে। চলতি বছরের ২০ মে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। যার পরই ডিভিশন বেঞ্চে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। DA’র দাবি নিয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াই চলছে বহুদিন ধরে। 

২০১৬ সালে মামলা দায়ের

বকেয়া ডিএ-র দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা হয়েছিল। যেখানে রাজ্য সরকারি কর্মচারিদের পক্ষে রায় দেয় ‘এসএটি’। যদিও এসএটি-র রায়ের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার (West Bengal Government)। যেখানে পর্যাপ্ত অর্থের অভাবে উচ্চ হারে ডিএ দেওয়া যাচ্ছে না বলে যুক্তি দেয় রাজ্য।

তিন মাসের মধ্যে ডিএ মেটাতে নির্দেশ

‘ডিএ সরকারি কর্মীদের মৌলিক ও আইনত অধিকার’, রায় দেয় বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। যার পাশাপাশি তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দেন তাঁরা। কিন্তু রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ১২ অগাস্ট ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
 
DA ফারাক

পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন DA পান তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ। রাজ্যের কর্মীরা পান মূল বেতনের ৩ শতাংশ। সেই হিসেবে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩১ শতাংশ। 

ঝলকে

  • ২০১৮ সালের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয়, DA সরকারি কর্মীদের অধিকার।
  • ২০১৯’এর ২৬ জুলাই SAT নির্দেশ দেয়, ১ বছরের মধ্যে সরকারি কর্মীদের DA মেটাতে হবে।
  • রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের SAT’এর দ্বারস্থ হয়। 
  • রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে SAT।
  • তারপর রাজ্য সরকার হাইকোর্টে আবেদন জানায়।
  • এবছরের ২০ মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে বকেয়া DA মেটাতে হবে।
  • সময়সীমা শেষের আগে, ১২ অগাস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য। 

আরও পড়ুন- মিলবে বাড়তি ভরতুকি, উৎসবের মরসুমে মাসভর রেশন কার্ডগ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ঘোষণা রাজ্য সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget