এক্সপ্লোর

Opposition Meet: মমতার সঙ্গে একমঞ্চে রাহুল-ইয়েচুরি! ক্ষোভের সুর রাজ্যের বাম-কংগ্রেসের অন্দরে

West Bengal: তৃণমূলের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন তুলছেন, ভোট হিংসায় নিহত সিপিএম এবং কংগ্রেস কর্মীদের পরিজনরা

সুদীপ চক্রবর্তী, অনির্বাণ বাগচী ও বিটন চক্রবর্তী, কলকাতা: জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে ঐক্য় নিয়ে, সিপিএম-কংগ্রেসের অন্দরের অসন্তোষ প্রকাশ্য়ে চলে এল। মুখ খুলছেন একের পর এক নেতা-কর্মী। অন্য়দিকে, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন তুলছেন, ভোট হিংসায় নিহত সিপিএম এবং কংগ্রেস কর্মীদের পরিজনরা।

UPA নয় এবার INDIA. মঙ্গলবার বেঙ্গালুরুতে নতুন নামে আত্মপ্রকাশ করল বিজেপি-বিরোধীদের মহাজোট। যার মঞ্চ থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল গাঁধীরা। কিন্তু অন্য়দিকে, এই জোটের ছবি নিয়ে এরাজ্য়ে সিপিএম এবং কংগ্রেসের অন্দরেই পুঞ্জীভূত হচ্ছে। অসন্তোষের কালো মেঘ। যেমন হাওড়ার পাঁচলার ঘড়ছাড়া সিপিএম কর্মী শেখ আবাইদুল্লা। ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তৃণমূলের সঙ্গে মোদি বিরোধের নামে বামেদের জোট হলে, দরকার হলে বিজেপি হয়ে যাব। এমন ঘটনায় তিনি ব্যথিত বলেও লিখেছেন তিনি।

শুধু সিপিএম নয়, ক্ষোভের সুর কংগ্রেসের অন্দরেও। রাহুল গাঁধীকে ট্যাগ করে একের পর এক ট্যুইট ও ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরীও। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচী বলেন, 'যেখানে পঞ্চায়েতে এত লোক মারা গেল, সেখানে এই বৈঠক। আমাদের বাড়িঘর লুঠ হচ্ছে, ব্যবসা-বাণিজ্য নষ্ট হচ্ছে। পরিবারের সদস্যদের প্রাণের ভয়, সম্ভ্রমের ভয়। সেখানে এক মঞ্চে এভাবে মিটিং না করলেই মনে হয় ভাল হতো। ক্ষোভের সুর কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর গলাতেও। তিনি বলেন, 'আমাদের লড়াই চলবে, যাঁরা বলেছিল কংগ্রেস পচা ডোবা, তাঁরাই এখন কংগ্রেসের পচা ডোবায় ডুব দিচ্ছে।'

মাত্র কিছুদিন আগেই এরাজ্য়ের পঞ্চায়েত ভোট-পর্বে কংগ্রেসের ৭ জন এবং সিপিএমের ৪ জন খুন হয়েছেন। সবক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই আবহেই বেঙ্গালুরুতে মমতার পাশে দেখা গেল রাহুলকে। মল্লিকার্জুন খাড়গে এবং সীতারাম ইয়েচুরিকে দেখে ক্ষোভ চেপে রাখতে পারছে না বঙ্গে ভোট-সন্ত্রাসে নিহতদের পরিবার।

পঞ্চায়েত ভোটের আগের দিন ইসলামপুরে খুন হন কংগ্রেস কর্মী অরবিন্দ মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর স্ত্রী অন্নপূর্ণা মণ্ডল বলেন, 'এই মিটিংয়ের তো কোনও মানে হয় না। এটা তো মানুষ মেরে ফেলার ভোট। আমি শাস্তি চাই। আমার তো দিন চলবে না, তার দায়িত্ব কে নেবে। মিটিং করে কী হবে?'

একই বক্তব্য, চোপড়ার নিহত সিপিএম সমর্থক মনসুর আলমের পরিবারেরও। নিহত সিপিএম সমর্থকের দাদু মহম্মদ গিয়াসুদ্দিন বলেন, 'এটা জাতীয় স্তরের বিষয়। জাতীয় স্তরে মিল হলেও, এটা আমরা মন থেকে মানছি না। মানব না। পশ্চিমবঙ্গে লুঠ করছে, এতগুলো মানুষ মারা গেল। তার কী হবে।'

সব মিলিয়ে ব্য়াঙ্গালোরে বিরোধী মহাজোটের আত্মপ্রকাশের দিনেই, বাংলায় প্রকাশ্য়ে এল তা নিয়ে অসন্তোষের ছবি।

আরও পড়ুন: এক আসনে ২ জন জয়ী প্রার্থী! শংসাপত্র 'বিভ্রাট' ঘিরে উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

Singur Mastermoshai: সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও

ভিডিও

Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্যাপা' সিনেমাকে দ্রুত ফেরাতে হবে হলে', বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
Kolkata News | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্যবসায়ীর উপর 'হামলা', ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
NCPI News | অধ্যক্ষ Om Birla-এর কাছে উত্তর জমা ২০ NCPI সাংসদের | #abpananda
NCPI in West Bengal | ভাঙনেই থেমে নেই, এবার তৃণমূলের পার্টি অফিস দখল করল NCPI | #ABPAnanda
NCPI in West Bengal | দিকে দিকে ভাঙন, তৃণমূলকে ভাঙিয়ে একের পর এক পঞ্চায়েত দখল NCPI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget