এক্সপ্লোর

CNCI campus: পদবী ভুললেন সঞ্চালিকা! ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে, মোদির সামনে বললেন মমতা

দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীমোদি ও মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্যাম্পাস তৈরিতে যা খরচ হয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য দিয়েছে। হাসপাতালের জন্য ১১ একর জমিও দিয়েছে রাজ্য।

কলকাতা: দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভার্চুয়ালি নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও যোগ দেন।  চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নিউটাউনের নতুন ক্যাম্পাসে রয়েছে ৪৬০টি বেড, ১০টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। রয়েছে ১২৮টি সিটি স্ক্যান যন্ত্র। এশিয়ার প্রথম সারির ক্যান্সার বিশেষজ্ঞরা এই হাসপাতালের সঙ্গে যুক্ত। হাসপাতাল পরিচালনার দায়িত্ব কেন্দ্র-রাজ্য উভয়েরই।

এরইমধ্যে সিএনসিআই-এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে বিতর্ক। উদ্বোধন তো আগেই হয়েছে, ভার্চুয়াল অনুষ্ঠানে মোদিকে বললেন মমতা।উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়।  এরপরই বক্তব্য শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সঞ্চালিকাকে ধন্যবাদ, আমার পদবীটাও ভুলে গিয়েছেন, হতে পারে নার্ভাসনেসের জন্য।

এরপর মুখমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে এসেছি প্রধানমন্ত্রীর জন্য। কারণ তিনি কলকাতার একটি হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে দুবার ফোন করেছিলেন। আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে, এই ক্যাম্পাসের উদ্বোধন আগেই হয়ে গিয়েছে। কীভাবে হল। করোনার প্রথম ঢেউয়ের সময় আমাদের কোভিড সেন্টারের প্রয়োজন ছিল।ওই সময়ই নিউটাউনের এই ক্যাম্পাস দেখি এবং তা রাজ্য সরকারের সঙ্গে যুক্ত। এজন্য তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্যাম্পাস তৈরিতে যা খরচ হয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য দিয়েছে। হাসপাতালের জন্য ১১ একর জমিও দিয়েছে রাজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইটে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিলি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধনের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রয়োজনীয়ভাবে সংঘাতের পথে হাঁটেন। ওঁর বোঝা উচিত, কোভিডের জন্য একটি বিল্ডিংয়ের উদ্বোধন করা আর ক্যানসার হাসপাতালের বিশেষ বিভাগ উদ্বোধন করা এক নয়।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় ওখানে সেফ হোম হয়েছিল। তাই নতুন করে এর উদ্বোধন না করলেই হত।

 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget