এক্সপ্লোর

Amarnath Cloudbust: ' পরিস্থিতি ভয়াবহ, হাতে নেই টাকা, চাপ দিচ্ছেন তাঁবু-মালিকরা, বাড়ি ফিরব কীকরে? '

ভয়াবহ অবস্থার কথা জানাচ্ছেন কলকাতার বাসিন্দা ।নিখোঁজ বারুইপুরের বর্ষা মুহুরি।টেন্ট ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না, জানাচ্ছেন খড়দার বাসিন্দা।

Amarnath Cloudburst:  অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। রাতভর চলেছে উদ্ধারকাজ। নতুন করে কারও দেহ উদ্ধার হয়নি ঠিকই, তবু চারিদিকে শুধুই আতঙ্কের ছবি। বিপর্যস্ত উপত্যকায় আটকে ত্রস্ত বাংলার পুণ্যার্থীরাও। বাড়ি ফেরার জন্য ছটফট করছেন তাঁরা। এদিকে হাতে আর টাকা নেই। কিন্তু তাঁবুতে তো থাকতে হবে। সেখানে বিনা পয়সায় আর আশ্রয় দিতেও চাইছেন না মালিকদের একাংশ। সবমিলিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্কের দিন-রাত্রি। এদিকে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারেও। 

ভয়াবহ অবস্থার কথা জানাচ্ছেন কলকাতার বাসিন্দা 
অমরনাথে গিয়ে আটকে পড়েছেন পুলিশ কর্মী প্রবীর কর্মকার। ১ জুলাই পরিবার-সহ ৮০ জনের দলের সঙ্গে রওনা দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী। ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, অমরনাথ দর্শনে যাওয়ার পথে আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। কপ্টারে উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পুলিশ কর্মী-সহ গোটা দল। 

নিখোঁজ বারুইপুরের বর্ষা মুহুরি
শুক্রবার থেকে নিখোঁজ বারুইপুর থেকে যাওয়া এক কলেজ ছাত্রী। নিখোঁজ কলেজ ছাত্রীর নাম বর্ষা মুহুরি। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত পয়লা জুলাই বারুইপুর থেকে ৭ জনের একটি দল অমরনাথ যায়। সেই দলেই ছিলেন বর্ষা মুহুরি, তাঁর মা ও মামা। কিন্তু শুক্রবার মেঘভাঙা বৃষ্টির পর থেকেই কলেজ ছাত্রী বর্ষা মুহুরির কোনও খোঁজ মিলছে না। উদ্বিগ্ন পরিজনরা।
 
 টাকাপয়সা বিশেষ নেই : খড়দার বাসিন্দা
অমরনাথ-বিপর্যয়ে আটকে পড়েছেন বাংলার বহু পুণ্যার্থী। এদেরই একজন খড়দার বাসিন্দা মধুসূদন ভট্টাচার্য। ওই পর্যটকের দাবি, তাঁদের অনেকের কাছেই টাকাপয়সা বিশেষ নেই। এই পরিস্থিতিতে টেন্ট ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। টেন্ট মালিকরা চাপ দেওয়ায় বিপাকে পড়েছেন পুণ্যার্থীরা। বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা। রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন পুণ্যার্থীরা। 

পহেলগাম অথবা বালতালের দিকে কোনও পুণ্যার্থীকেই যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জম্মুর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বেস ক্যাম্পে আটকে রয়েছেন বহু পুণ্যার্থী। কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, জানতে পোর্টেবল ওয়াল রাডার প্রযুক্তি ও আর্থ মুভিং যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget