এক্সপ্লোর

Adenovirus Bed Crisis: অ্যাডিনো আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট, শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক স্বাস্থ্য ভবনে

West Bengal News: চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শুধু বিসি রায় শিশু হাসপাতালই নয়, কলকাতার প্রায় সব সরকারি হাসপাতালে এমনই বেডের আকাল।

কলকাতা: অ্যাডিনো (Adenovirus) আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট। সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের জন্য় হাহাকার। প্রায় সবখানেই ভর্তি পেডিয়াট্রিক ICU। উদ্বেগের মধ্যেই সরকারি হাসপাতালগুলিতে গেলেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। স্বাস্থ্য ভবনে শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করলেন দফতরের আধিকারিকরা।

আতঙ্কের মধ্যেই বেড সঙ্কট: একই বেডে ৩ শিশু, সঙ্গে তাদের মায়েরা। এই অবস্থাতেই চলছে স্য়ালাইন, অক্সিজেন। গাদাগাদি করে বেডে শুয়ে শিশুরা পাশে স্য়ালাইনের বোতল ধরে আছেন তার মা। পেডিয়াট্রিক ICU-র অবস্থাও মারাত্মক। সেখানেও এক বেডে ২ জন করে শিশু। অ্য়াডিনো-আতঙ্কের মধ্যেই ভয়াবহ ছবি ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে। এখানে পেডিয়াট্রিক ICU পেডিয়াট্রিক বিভাগ ৩টেই ভর্তি। একটি বেডে কোথাও রাখা হচ্ছে ২ শিশুকে। কোথাও ৩ জনকে। সঙ্গে থাকছে তাদের মায়েরা। এক রোগীর আত্মীয় বলেন, “এক বেডে ৩ জন করে থাকতে হচ্ছে। ৩টে বাচ্চা, ৩ট মা।বাচ্চার অন্য় অসুখের জন্য় এনেছিলাম। এক বেডে রাখল ইনফেকশন হয়ে গেল। আইসিইউতে দিয়ে দিতে হল। আমার বাচ্চার ইনফেকশন ছিল না। হয়ে গেল।’’

চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শুধু বিসি রায় শিশু হাসপাতালই নয়, কলকাতার প্রায় সব সরকারি হাসপাতালে এমনই বেডের আকাল। ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ,  চিত্তরঞ্জন শিশু সদন, মেডিক্য়াল কলেজ,বি সি রায় শিশু হাসপাতালে সমস্ত পেডিয়াট্রিক ICU বা PICU বেড ভর্তি। NRS হাসপাতালে মোট ৩৮টার মধ্য়ে ৩০টি ভর্তি। শিশুরোগ বিশেষজ্ঞ মিহির সরকার বলেন, “ওয়েদার চে়ঞ্জে হতেই পারে। কোভিডের সময় বেরোয়নি। ইমিউনিটি গ্য়াপের কারণে হতে পারে। যে গতিতে আসছিল, তাই আসছে। RS ভাইরাস, ইনফলুয়েঞ্জা সেই সমস্য়ও রয়েছে। শ্বাসকষ্টে সমস্য়াদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। অধিকাংশকেই আইসিইউ বেড দিতে হচ্ছে। অনেককেই ভেন্টিলেশনে রাখতে হয়েছে।’’

এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। সোমবার বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। বি সি রায় শিশু হাসপাতালের ফুলবাগান ও বেলেঘাটা দুই ক্যাম্পাস ও কলকাতা মেডিক্যাল কলেজে যান তিনি। রোগীর চাপ সামলাতে কোভিড কালের মতো জরুরি কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এদিকে, বিসি রায় শিশু হাসপাতালের ফুলবাগান ক্য়াম্পাসে রোগীর চাপ কিছুটা কমাতে, বেলেঘাটা ক্য়াম্পাসকে যথাযথভাবে ব্য়বহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: Adenovirus Update: অ্যাডিনো আতঙ্কে শিশুদের নতুন ওয়ার্ড, অপ্রয়োজনীয় রেফার নয়, একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্যভবনের

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget