এক্সপ্লোর

Adenovirus Update: অ্যাডিনো আতঙ্কে শিশুদের নতুন ওয়ার্ড, অপ্রয়োজনীয় রেফার নয়, একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্যভবনের

West Bengal News: এদিন স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, বেলেঘাটা আইডিতে শিশুদের নতুন ওয়ার্ড করা হবে। বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড।

কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যু। ২দিনে সরকারি হাসপাতালে নিউমোনিয়া, অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু। অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই সরকারি-বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট। প্রায় সব হাসপাতালেই পেডিয়াট্রিক আইসিইউয়ের জন্য হাহাকার। 

অ্যাডিনো আতঙ্কে শিশুদের নতুন ওয়ার্ড: করোনার ভয়ঙ্কর স্মৃতি উসকে দিচ্ছে অ্য়াডিনো। একের পর এক হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্য়ু মিছিল। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে, শিশু ভর্তির সংখ্য়াটা হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে এদিন স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, বেলেঘাটা আইডিতে শিশুদের নতুন ওয়ার্ড করা হবে। বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড। শিশু বিভাগ থাকা হাসপাতালগুলিকে আরও ২ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ। ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ নজরদারিতে রাখার নির্দেশ স্বাস্থ্যদফতরের। জেলা থেকে অপ্রয়োজনীয় রেফার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। করোনার মতোই কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলায় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ। শুধু তাই নয় কোনও শিশুর মৃত্য়ু হলে, মৃত্য়ুর কারণ পর্যালোচনা করতে হবে।

৩২ ঘণ্টায় কলকাতার সরকারি হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্য়ু হয়েছে।যার মধ্যে ২ শিশু অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ও বাকি ৩ শিশুর মৃত্য়ুর কারণ নিউমোনিয়া বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে। সোমবার ভোর ৫টা ১০-এ, কলকাতা মেডিক্য়াল কলেজে মৃত্য়ু হয় চন্দননগরের বাসিন্দা ৯ মাসের এক শিশুকন্য়ার। পরিবার সূত্রে খবর,প্রবল শ্বাসকষ্ট ও জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। ২০ তারিখ থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে।এরই মধ্যে সোমবার ভোরে ঘটে গেল মারাত্মক ঘটনা। ডেথ সার্টিফিকেটে শিশুর মৃত্য়ুর কারণ নিউমোনিয়া বলে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, এদিন ভোরে বি সি রায় শিশু হাসপাতালেও শ্বাসকষ্টজনিত কারণে এক শিশুর মৃত্যু হয়। পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি ছিল শিশু। তারও ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্য়ার কথা উল্লেখ রয়েছে।

রবিবার ভোরে, কলকাতা মেডিক্য়াল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত দেড়বছরের এক শিশুর মৃত্য়ু হয়। শনিবার রাতে, বিসি রায় শিশু হাসপাতালে মৃত্য়ু হয় অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, ৯ মাসের শিশুকন্য়ার।রবিবার সকালে, এই হাসপাতালেই মৃত্য়ু হয় বাদুড়িয়ার বাসিন্দা, ৮ মাসের শিশুর। তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ, সিভিয়ার নিউমোনিয়া।ভয়ঙ্কর এই পরিস্থিতিতে শিশুর অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Kolkata News: আরজি কর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বদল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget