এক্সপ্লোর

Tajpur Port: তাজপুরে বন্দর তৈরিতে চলছে সমীক্ষা, তার মাঝেই নবান্নে আদানি গোষ্ঠীর আধিকারিকরা

Adani Group: আদানি গোষ্ঠী এবং পরিবেশ দফতরের আধিকারিকরা এই মুহূর্তে যৌথ সমীক্ষা চালাচ্ছে তাজপুর এবং তার সংলগ্ন এলাকায়।

কলকাতা: আরও একধাপ এগোল তাজপুর বন্দর (Tajpir Port) তৈরির কাজ। বন্দরের পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে কথা বলতে নবান্নে আদানি গোষ্ঠীর (Adani Group) আধিকারিকরা। বন্দর তৈরি করতে ইতিমধ্যেই তাজপুরে জমি জরিপ এবং সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে আদানি গোষ্ঠী। সেই নিয়ে কথা বলতেই নবান্নে প্রতিনিধি পাঠাল তারা (Nabanna)। 

বন্দর তৈরি করতে ইতিমধ্যেই তাজপুরে জমি জরিপ এবং সমীক্ষার কাজ শুরু

আদানি গোষ্ঠী এবং পরিবেশ দফতরের আধিকারিকরা এই মুহূর্তে যৌথ সমীক্ষা চালাচ্ছে তাজপুর এবং তার সংলগ্ন এলাকায়। বন্দর তৈরির জন্য পরিকাঠামো গড়ে তুলতে গিয়ে সম্প্রতি স্থানীয় মৎস্যজীবীদের একাংশের আপত্তির সম্মুখীন হয়েছে আদানি গোষ্ঠী। যদিও এব্যাপারে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। মৎস্যজীবীদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। 

একই সঙ্গে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্যও শুরু হয়েছে সমীক্ষা। আদানি গোষ্ঠীর ইঞ্জিয়ার ও পরিবেশ দফতরের আধিকারিকরা যৌথ সমীক্ষা  চালাচ্ছে তাজপুর ও সংলগ্ন এলাকায়। তার মধ্যেই উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে, তা জানাতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনা করতে নবান্নে আসেন আদানি গোষ্ঠীর আধিকারিকরা।

আরও পড়ুন: Tapas Roy: পার্থ-সুদীপের বিরুদ্ধে সরব বার বার, তৃণমূলে গুরুত্ব বাড়ল তাপসের, পেলেন নয়া দায়িত্ব

নবান্ন সূত্রে খবর, পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জায় সরকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যসচিব। মৎস্যজীবীদের সঙ্গেও রাজ্য সরকার কথা বলবে বলে জানা গিয়েছে। আপাতত সমীক্ষার রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। ওই সমীক্ষা শেষ হলেই, রাস্তা-সহ অন্য পরিকাঠামোর কাজ শুরু করবে রাজ্য সরকার।

২০২০ সালের সেপ্টেম্বরে তাজপুরে বন্দর তৈরির বরাত পায় আদানি গোষ্ঠী

২০২০ সালের সেপ্টেম্বরে তাজপুরে বন্দর তৈরির বরাত পায় আদানি গোষ্ঠী। সমুদ্র বন্দর তৈরিতে সব মিলিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানায় রাজ্য সরকার। এতে প্রত্যক্ষ ভাবে ২৫ হাজার কর্মসংস্থান হবে বলেও জানানো হয়। মূল প্রকল্পের সঙ্গে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। দুই মেদিনীপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই তাজপুর বন্দর নিয়ে গোড়া থেকেই কটাক্ষ করে আসছে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget