এক্সপ্লোর

Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

Amit Shah Attacks Mamata Banerjee :


সীমান্ত সুরক্ষার জন্য জমি চেয়ে, জমি না-পাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শানিত আক্রমণ করলেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার শিলিগুড়িতে SSB ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে যান তিনি। সেখানে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করেন অমিত শাহ। SSB জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তিনি। অনুষ্ঠানে  সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী  জমি দিয়েছেন বলে দরাজ সার্টিফিকেট দেন অমিত শাহ। 

আগের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০১৪ সাল থেকে ১১২৯ একর জমি চাওয়া হলেও এতদিন তা পাওয়া যায়নি। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনও লাভ হয়নি ।“মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবু জমি মেলেনি।” শাহ বলেন,  শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই সেই জমি পাওয়া গিয়েছে। 

SSB-র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, এর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীই সশস্ত্র সীমা বল (এসএসবি) বা বিএসএফ-এর অনুষ্ঠানে কখনও যোগ দেননি । তিনি স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় এজেন্সিগুলি কোনও নির্দিষ্ট সরকারের নয়, রাজনৈতিক দল ও মতের ঊর্ধ্বে । অমিত শাহ বলেন, 'আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাতাম, উনি আসতেন না' । এরপরই সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ টেনে বর্তমান মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন অমিত শাহ। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর সীমান্ত সুরক্ষার জন্য রাজ্য সরকারের কাছে যা চাওয়া হয়েছে, তা পাওয়া গিয়েছে। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়েও শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান অমিত শাহ। তিনি বলেন, রাজ্যের সমস্যা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে। অমিত শাহের এদিনের বক্তব্যে উঠে আসে স্বাধীনতা দিবসের প্রসঙ্গও। তিনি বলেন, ২০১৫ সাল থেকে প্রত্যেকবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় উপস্থিত থেকেছেন। তবে এবারের পরিবেশ ছিল সম্পূর্ণ অন্য রকম।  এবার প্রথমবার লালকেল্লায় ‘বন্দে মাতরম’ সঙ্গীত বেজেছে। ভারতের জাতীয় গান , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’-এর প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, স্বাধীন ভারত কেমন হবে, তা একটি গানেই বলে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উল্লিখিত ‘সপ্তধারা’র কথাও উল্লেখ করেন অমিত শাহ। দেশের যুব সম্প্রদায়কে ‘বিকশিত ভারত’ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী,  বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget