এক্সপ্লোর

Amit Shah : 'মায়ের চরণে প্রার্থনা বাংলায় ৩৩ ও দেশে ৩০০-র বেশি আসন পাক বিজেপি', দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন অমিত শাহ

BJP : বীরভূমের সভা থেকে একেবারের লোকসভা ভোটের প্রচারের কায়দাতেই অমিত শাহ হুঁশিয়ারি দেন ২০২৪-এর ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। 

দক্ষিণেশ্বর : নববর্ষের আগে রাজ্যে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ (Amit Shah)। অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সভাতে যে সুর শোনা গিয়েছিল তাঁর মুখেই, সেটাই ফিরে আসে পুজো দেওয়ার পরেও। মায়ের কাছে বিজেপির বাংলায় লোকসভা ভোটে সাফল্য প্রার্থনা করেছেন বলেই জানান বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বীরভূমে মানুষের যে উৎসাহ-উদ্দম দেখেছি, তাতে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩৩-র বেশি আসন পাবে বলেই প্রত্যাশা রাখি। দেশেও ৩০০-র বেশি আসন জিতে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারেরই ক্ষমতায় প্রত্যাবর্তন হবে বলেই প্রত্যাশা ঝরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। 

বাংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, সব ধর্মীয় অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে হয়। হিংসা-সন্ত্রাসের আবহ থেকে যেন বঙ্গবাসী মুক্তি পান বলেও মায়ের কাছে প্রার্থনা করেছেন বলেই জানান অমিত শাহ।

পঞ্চায়েত নয়, বিজেপির নজরে লোকসভা

বাংলার সামনে এখন পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কিন্তু নরেন্দ্র মোদির দল যে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন, শুক্রবার বাংলায় এসে তা কার্যত বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা দখল করতে পঞ্চায়েত ভোট নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টার্গেট ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেখানেই একেবারে ৪২ আসনের মধ্যে, ৩৫ আসনের টার্গেট বেঁধে দেন অমিত শাহ।

বীরভূমের সভা থেকে একেবারের লোকসভা ভোটের প্রচারের কায়দাতেই অমিত শাহ হুঁশিয়ারি দেন ২০২৪-এর ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, সবাইকে চমকে দিয়ে বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছিল ১৮। কিন্তু, ২১-এর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল, টার্গেট ২০০ পার। শেষ অবধি ৭৭ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। দলবদলের জেরে সংখ্যাটা আরও কমে গেছে। যদিও ৭৭ আসন দিয়ে বাংলার মানুষ বিজেপির দায়িত্ব বাড়িয়েছে বলেই বীরভূমের সভা থেকে উল্লেখ করেন অমিত শাহ। পাশাপাশি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে প্রত্যয়ী অমিতের বার্তা, ১৯-এ বাংলার মানুষ বিজেপির সঙ্গে ছিলেন। আগামী চব্বিশের ভোটে আরও বেশি করে মানুষ পাশে থাকবেন বলেই প্রত্যাশা ।

এদিকে, বীরভূমের সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ। পাল্টা শাহকে আক্রমণ শানিয়েছে তৃণমূলও।

আরও পড়ুন- ' আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়,অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান ' শাহকে আক্রমণ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget