এক্সপ্লোর

TMC Attacks Amit Shah : ' আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়,অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান ' শাহকে আক্রমণ তৃণমূলের

BJP : রাজ্যের শাসকদল তৃৃণমূল কংগ্রেসের ট্যুইট 'বাংলায় ফের পরিযায়ী পাখির আগমন। কিন্তু কেউ তাঁকে দেখতে চায় না। দিল্লি ফিরে যান অমিত শাহ। নিজের কাজ করুন।

সিউড়ি : অনুব্রত মণ্ডলহীন (Anubrata Mandal) বীরভূমে সভা অমিত শাহের (Amit Shah), কটাক্ষ তৃণমূলের (TMC)। রাজ্যের শাসকদল তৃৃণমূল কংগ্রেসের ট্যুইট 'বাংলায় ফের পরিযায়ী পাখির আগমন। কিন্তু কেউ তাঁকে দেখতে চায় না। দিল্লি ফিরে যান অমিত শাহ। নিজের কাজ করুন। বাংলায় কেউ আপনার মিথ্যে শুনতে চায় না। আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়। অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান '।

সিউড়ির সভা থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। বীরভূমের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণ, 'তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পিছনে, দিদির দাদাগিরির জন্যেই একের পর এক তৃণমূল নেতা জেলে'। যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC) ।

এমনিতেই রোদে পুড়ছে বঙ্গ। ৪১ ডিগ্রি পার করেছে লাল মাটির জেলা বীরভূমের তাপমাত্রা। সেই গরমকেও ছাপিয়ে যাচ্ছে কেষ্ট-ভূমের রাজনৈতিক উত্তাপ। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর, দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায়, কেষ্ট-ভূমে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও। শুক্রবার, চৈত্র সংক্রান্তিতে বীরভূমের সিউড়িতে সভা করলেন অমিত শাহ। এর এক দিন পর রবিবার ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। মূলত, গত ১২ তারিখ কালিয়াগঞ্জে ঝড় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvvendu Adhikari)। লোকসভা ভোটের আগে চ্যালেঞ্জ ছুঁড়ে সেদিন তিনি বলেছিলেন, 'রায়গঞ্জ, কালিয়াগঞ্জ মিলে লোকসভায় দেড় লক্ষ বেশি ভোট পাব।' এদিন লোকসভায় বঙ্গ বিজেপির টার্গেট ঠিক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। শাহ বলেন, 'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান', বলে আহ্বান অমিত শাহ-র।  বাংলায় বিজেপি (BJP) সরকার এলে স্বাস্থ্যখাতে বড় সুবিধা মিলবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের সভা থেকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলায় বিজেপিকে সরকারে আনুন তৈরি করুন। ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যখাতে সুবিধা মিলবে।’’    

আরও পড়ুন- 'আপনার উপস্থিতি মনোবল বাড়ায়', শাহ-কে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুদের

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget