এক্সপ্লোর

Amit Shah Bengal Visit : দু'দিনের 'শাহি' সফর শুরু আজ, অভিভাবকের খোঁজে বঙ্গ-বিজেপি!

Dilip Ghosh : রাজ্যে গেরুয়া শিবির কোন পথ ধরে এগোবে তা নিয়ে আলাপ-আলোচনা শাহি-সফরের অঙ্গ হবে কি না সেই জল্পনার মধ্যেই বঙ্গ বিজেপির 'অভিভাবক' প্রয়োজন বলে জল্পনা উসকে দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ

অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা : বিধানসভা ভোটে (Assembly Election) প্রত্যাশা পূরণে ব্যর্থতা। পুরভোটে (Municipal Election) ভরাডুবি। একের পর এক নেতা-কর্মীদের 'ক্ষোভ-বিক্ষোভ'। প্রকাশ্যে বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির 'মতানৈক্য'। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 'কঠিন সময়ের' মধ্যে দিয়ে চলেছে বঙ্গ বিজেপি (BJP)। এই অবস্থায় বিধানসভা ভোটের পর প্রথমবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। দু'দিনের সফরে শিলিগুড়িতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) তথা বিজেপির বর্ষীয়ান এই নেতা। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জনসভা করারও কথা তাঁর।

দিলীপের 'অভিভাবকের' খোঁজ

রাজ্যে গেরুয়া শিবির কোন পথ ধরে এগোবে তা নিয়ে আলাপ-আলোচনা শাহি-সফরের অঙ্গ হবে কি না সেই জল্পনার মধ্যেই বঙ্গ বিজেপির 'অভিভাবক' প্রয়োজন বলে জল্পনা উসকে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একপাশে তাঁরই উত্তরসূরী তথা বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও আরেকপাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাঝখানে বসে বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য 'আমাদের অভিভাবক চাই'। যা নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

শাহি সফরের আগে পথে বিজেপি

অমিত শাহর বঙ্গ সফরের আগের দিন বুধবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের বর্ষপূর্তি পালন করেছে রাজ্য বিজেপি। নিহতদের স্মরণে রানি রাসমণি অ্যাভিনিউতে হয় প্রতীকী অনশন। এদিনের মঞ্চ থেকেই, আগামী রবিবার নন্দীগ্রামে তৃণমূলের পরাজয়ের বর্ষপূর্তি উদযাপনের কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

অমিত শাহর সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে: হিন্দিতে লেখা ব্যানার। তাতে লেখা-  গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে? অমিত শাহর উত্তরবঙ্গ সফরের আগে, শিলিগুড়ি ও কালিম্পঙে পড়ল এমনই পোস্টার। শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড়ে বুধবার এই পোস্টার দেখা যায়। একই পোস্টার দেখা যায় কালিম্পঙেও। পোস্টারের নিচে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নাম। 

আরও পড়ুন- 'গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে?' শাহ সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে

 

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে ফের গ্রেফতার ! গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫, কোন দিকে জল গড়াচ্ছে ?
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে ফের গ্রেফতার ! গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫, কোন দিকে জল গড়াচ্ছে ?
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget