এক্সপ্লোর

Darjeeling News: 'গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে?' শাহ সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে

হিন্দিতে লেখা ব্যানার। তাতে লেখা- গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে? অমিত শাহর উত্তরবঙ্গ সফরের আগে, শিলিগুড়ি ও কালিম্পঙে পড়ল এমনই পোস্টার। দার্জিলিং মোড়ে বুধবার এই পোস্টার দেখা যায়।

বাচ্চু দাস, দার্জিলিং: বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শিলিগুড়িতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তার আগেই অমিত শাহের বিরুদ্ধে পড়ল পোস্টার।

অমিত শাহর সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে: হিন্দিতে লেখা ব্যানার। তাতে লেখা-  গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে? অমিত শাহর উত্তরবঙ্গ সফরের আগে, শিলিগুড়ি ও কালিম্পঙে পড়ল এমনই পোস্টার। শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড়ে বুধবার এই পোস্টার দেখা যায়। একই পোস্টার দেখা যায় কালিম্পঙেও। পোস্টারের নিচে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নাম। পোস্টার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ। এই বিষয়ে  ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের প্রেসিডেন্ট এসপি শর্মা বলেন, “উত্তরবঙ্গ বঞ্চিত। তাই এই পোস্টার।’’ আর এই পোস্টার ঘিরেই চড়ছে পাহাড়ের রাজনৈতিক উত্তাপ। দার্জিলিঙে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, এটা সারা দেশের সমস্যা। ভোটের আগে প্রতিশ্রুতি দেয় বিজেপি। তারপর তা পূরণ করে না। এটাই বিজেপির রাজনীতির মূল মন্ত্র। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কথায়, "পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধান চায় বিজেপি।'' 

রাজ্যে 'ড্যামেজ কন্ট্রোলে' শাহ: ২১-এর বিধানসভা ভোটে ‘মিশন টু-হান্ড্রেড’ ব্যর্থ হয়েছে বিজেপি-র (BJP)। কলকাতা পুরসভায় ব্যর্থতা, রাজ্যজুড়ে ১০৭টি পুরসভার ভোটে পরাজয়, উপ নির্বাচনে জেতা আসন শান্তিপুরথেকে দিনহাটা এমনকি আসানসোল লোকসভাও হাতছাড়া হয়েছে। দলের মধ্যেই একের পর এক নেতা, রাজ্য নেতৃত্বেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অভিজ্ঞতা নিয়ে কথার লড়াই চলছে খোদ প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে। 

সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) ডামাডোল। আর সেই আবহেই বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর পর, প্রথমবার বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। একাধিক সরকারি অনুষ্ঠানের পাশাপাশি, দলীয় বৈঠকও করবেন তিনি, যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি বঙ্গ বিজেপির ডামাডোল সামাল দিতেই আসছেন অমিত শাহ? ড্যামেজ কন্ট্রোল করবেন বিজেপির চাণক্য? আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে ভোকাল টনিক দেবেন? বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শিলিগুড়িতেরেলওয়ে ইনস্টিটিউটের মাঠে জনসভা করবেন অমিত শাহ। রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল GNLF-কেও। 

আরও পড়ুন: Chit Fund Update: চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপের কর্ণধারের জেল হেফাজতের নির্দেশ আদালতের

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget