এক্সপ্লোর

Amit Shah: রাজ্যে অমিত শাহ, তিনদিনের সফরে আজই শেষদিন, দিনভর কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah in West Bengal: কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাবেন অমিত শাহ। 

শিবাশিস মৌলিক, কলকাতা : রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে আজই শেষ দিন। আজ একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি দুপুর ১টা ৪৫ মিনিটে সায়েন্স সিটিতে বৈঠক রয়েছে অমিত শাহের। কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেলের বৈঠকে অন্যান্যদের সঙ্গে হাজির দিলীপ ঘোষ 

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে আজই শেষ দিন। আজ একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, বেলা সাড়ে ১১টায় হোটেল অল্ট এয়ারে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি দুপুর ১টা ৪৫ মিনিটে সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। চড়ছে রাজনীতির পারদ। আর নতুন বছর শুরুর আগেই আক্রমণ-প্রতি আক্রমণ ঘিরে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগ্‍যুদ্ধ চরমে। গতকাল সাংবাদিক বৈঠকে দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়ার হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ আক্রমণ শানিয়েছেন কলকাতা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছেন প্রায় ১৮০ কিলোমিটার দূরে বাঁকুড়ার বড়জোড়া থেকে। 

২৬-এর বিধানসভা ভোটের আগে, রাজ্য়ে এসেছেন অমিত শাহ। বৈঠক করছেন রণকৌশল নিয়ে। দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা SIR আবহে অমিত শাহর পদত্য়াগ দাবি করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অমিত শাহর সঙ্গে দুর্যোধন-দুঃশাসনের তুলনা টেনে আক্রমণও শানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। মন্তব্য করলেন অমিত শাহ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ফাটাফাটি খেলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার হুঙ্কার দিচ্ছেন, তখন তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জিতবে না, কচু হবে। সবমিলিয়ে তৃণমূল-বিজেপির চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে দিনভর তেতে রইল পশ্চিমবঙ্গের রাজনীতি। 

বিধানসভা ভোটের আগে ফের দুর্নীতি যুদ্ধ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ১০০ দিনের কাজ, গরু পাচার, চিটফান্ড মামলা, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে নরেন্দ্র মোদির পর এবার মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতুয়াদের ভয় পাওয়ার কিছুই নেই। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget