এক্সপ্লোর

BJP: বাংলা ভাগ নিয়ে প্রশ্নের উত্তর এড়ালেন 'মহারাজ'! বিজেপির অবস্থান কী?

Ananta Maharaj:বিজেপির তরফে রাজ্য়সভার প্রার্থী হিসাবে বৃহস্পতিবার অনন্ত মহারাজ মনোনয়ন জমা দেন।

কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য করার দাবি কি আবার জোরালো হবে? বিজেপির তরফে অনন্ত মহারাজকে (Ananta Maharaj)রাজ্য়সভার প্রার্থী করা হয়েছে, তারপরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে। বিধানসভায় মনোনয়ন জমার দিন এই নিয়ে প্রশ্ন করা হলে, জল্পনা জিইয়ে রাখেন অনন্ত মহারাজ। 

বিজেপির তরফে রাজ্য়সভার প্রার্থী হিসাবে বৃহস্পতিবার অনন্ত মহারাজ মনোনয়ন জমা দেন। তারপর থেকেই এই প্রশ্ন উঠেছে। অঙ্কের নিরিখে এবার বাংলা থেকে বিজেপির একজনকে রাজ্য়সভায় পাঠানো নিশ্চিত। তাই অনন্ত মহারাজ যে রাজ্যসভায় যাচ্ছেনই তা কার্যত সময়ের অপেক্ষা। এদিন তাঁর মনোনয়ন পেশের সময় সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, (Suvendu Adhikari) নিশীথ প্রামাণিক সকলেই উপস্থিত ছিলেন!
গত বছর, বাংলা ভাগ ইস্যুতে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজ বলেছিলেন, '২০১৫ সালে উত্তরবঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়, উচ্চপর্যায়ের সচিবদের নিয়ে বৈঠক হয়। আমার ডাকা বৈঠক করি, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আমাদের কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দেবে। আমাদের অপেক্ষা করতে বলেছেন। সেই অপেক্ষায় আমরা আছি। অমিত শাহ (Amit Shah) বলেছেন, আমার হাতে পাওয়ার দেবে।'

এই বৃহস্পতিবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পর, বাংলা ভাগের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে, কৌশলে উত্তর ভবিষ্যতের গর্ভেই ঠেলে দিয়েছেন অনন্ত মহারাজ। এই বিষয় নিয়ে জিজ্ঞেস করলে অনন্ত মহারাজ বলেন, 'সময় আসুক বলব।' বাংলা ভাগ নিয়ে তাঁর অবস্থান একই রয়েছে কিনা তা প্রশ্ন করতেই তিনি বলেন, 'সময় আসুক বলছি। সময়ে বুঝতে পাবেন।' 

যে নিশীথ প্রামাণিককে একাধিকবার অনন্ত মহারাজের বাড়িতে যেতে দেখা গেছে, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলপ্রকাশের দিনও যিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করে এসেছেন, এদিন বাংলা ভাগের দাবি প্রসঙ্গে তিনিও প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। পৃথক উত্তরবঙ্গের দাবিতে বারবার সরব হয়েছেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক। যদিও অনন্ত মহারাজের মনোনয়ন পেশের দিনে, অখণ্ড বাংলার পক্ষেই সওয়াল করতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে। 
 
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অনন্ত মহারাজের প্রতি অসম্মান করছি না। বিজেপির বার্তা, বঙ্গভঙ্গের পথে যাচ্ছে তারা। এমনিতেই উত্তরবঙ্গের বিজেপি নেতারা বারবারই এসব বলেন। তবে বঙ্গভঙ্গের চেষ্টা হলে বাংলা প্রতিরোধ হবেই।'

বাংলা থেকে ৬টি রাজ্যসভার আসন খালি হচ্ছে। একটি আসনে পুনর্নিবাচন হবে। মোট সাত আসনের মধ্যে ছয় আসনে তৃণমূলের জয় নিশ্চিত। সপ্তম আসনে জিততে চলেছেন বিজেপির অনন্ত। 

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget