এক্সপ্লোর

Andhrapradesh: বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন, রেডিওর সহায়তায় ৩ মাস পর বাড়ি ফিরলেন বৃদ্ধা

গত ফেব্রুয়ারি মাসে, পরিবারের সঙ্গে ট্রেনে করে কাশীতে বেড়াতে যাচ্ছিলেন ষাটোর্ধ্ব এই মহিলা। পরিবারের দাবি, বিজয়ওয়াড়া স্টেশনে ট্রেন থেকে নেমেছিলেন তিনি।  

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ট্রেনে করে বেড়াতে গিয়ে, মাঝপথে হারিয়ে গেছিলেন। বিজয়ওয়াড়া (Bijaywara) থেকে এসে পৌঁছেছিলেন কলকাতায়। দুর্ঘটনায় জখম হওয়ায়, হাসপাতালে ভর্তি করিয়েছিল পুলিশ। শেষমেশ হ্যাম রেডিওর মাধ্যমে মিলেছে পরিবারের খোঁজ। ৩ মাস পর নিজের বাড়িতে ফিরে গেলেন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বৃদ্ধা।

একে অন্যের ভাষা বোঝেন না, তাই সেভাবে কথাও হয়নি। কিন্তু, বৃদ্ধার হাসিই বুঝিয়ে দিচ্ছে, কথা না হলেও, তাঁর সঙ্গে নার্স-চিকিৎসকদের মনের কোনও দূরত্ব নেই। আসলে এই হাসি যে একরকম মুক্তির হাসি! হ্যাম রেডিওর মাধ্যমে ৩ মাস পর খোঁজ মিলেছে পরিবারের। কলকাতা থেকে নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে ফিরে গেলেন সিথালু কোট্টাক্কি।

গত ফেব্রুয়ারি মাসে, পরিবারের সঙ্গে ট্রেনে করে কাশীতে বেড়াতে যাচ্ছিলেন ষাটোর্ধ্ব এই মহিলা। পরিবারের দাবি, বিজয়ওয়াড়া স্টেশনে ট্রেন থেকে নেমেছিলেন তিনি।  কিন্তু, ট্রেন ছেড়ে দেওয়ায় আর উঠতে পারেননি। এরপর বৃদ্ধার সঙ্গে পরিজনদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। 

এরপর ১৭ ফেব্রুয়ারি, কলকাতার রেড রোডে (Kolkata Red Road) জখম অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধাকে। পুলিশ তাঁকে SSKM-এর ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করে। হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারও হয় তাঁর। এরপর তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের অর্থোপেডিক বিভাগে স্থানান্তরিত করা হয়। 

একদিকে মহিলার পরিবারের হদিশ নেই, অন্যদিকে ভাষার সমস্যা। তেলগু ছাড়া কোনও ভাষায় বৃদ্ধা কথা বলতে না পারায়, সমস্যায় পড়তে হয় তাঁকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপরই রোগীর পরিবারের সন্ধান পেতে, হ্যাম রেডিও (Ham Radio) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় হাসপাতালের তরফে।                                                                      

অন্যদিকে, ঠিক একইভাবে অন্ধ্রেও বৃদ্ধার খোঁজে বিজ্ঞাপন দিয়েছিল তাঁর পরিবার। এরপর হ্যাম রেডিওর মাধ্যমেই হদিশ মেলে সিথালু কোট্টাক্কির বাড়ির। জানা যায়,তাঁর বাড়ি কলকাতা থেকে ৮৩২ কিলোমিটার দূরে অন্ধ্রের বিজয়নগরে।

ঠাকুমার খোঁজ পেতেই কলকাতায় চলে আসেন নাতি। সোমবার রাতের ট্রেনেই ঠাকুমাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন নাতি। কিন্তু, জীবনের এই ৩টে মাস হয়ত কোনও দিন ভুলবেন না বৃদ্ধা। তাঁকে মনে রাখবেন SSKM-এর নার্স-চিকিৎসকরাও।

আরও পড়ুন: Vaishno Devi Accident : বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস পড়ে মৃত ১০

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget