এক্সপ্লোর

Aniket Mahato: স্বাস্থ্য দফতর থেকে রিলিজ পেলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো

Aniket Mahato News: সরকারের বিরুদ্ধে করা মামলায় জেতার পরে অনিকেত ছেড়ে দেন সরকারি বন্ড পোস্টিং

কলকাতা: 'বন্ড পোস্টিং' বা 'শাস্তিমূলক পোস্টিং' অবশেষে রিলিজ পেলেন, আরজি কর আন্দোলনের (RG Kar Movement) অন্যতম মুখ, অনিকেত মাহাতো (Aniket Mahato)। আজ স্বাস্থ্য দফতর থেকে রিলিজ পেলেন চিকিৎসক অনিকেত। রাজ্যে পালাবদল হয়েছে, এসেছে বিজেপি সরকার। আগের সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। কিন্তু প্রয়োজনীয় যাবতীয় শর্ত পূরণ করার পরেও, তাঁকে রিলিজ দেয়নি সরকার। ৫ মাস বসিয়ে রাখা হয়েছিল তাঁকে, এমনই অভিযোগ করেছিলেন অনিকেত।

স্বাস্থ্য দফতর থেকে রিলিজ পেলেন চিকিৎসক অনিকেত মাহাতো

সরকারের বিরুদ্ধে করা মামলায় জেতার পরে অনিকেত ছেড়ে দেন সরকারি বন্ড পোস্টিং। কিন্তু বন্ডের টাকা জমার দেওয়ার পরেও রিলিজ দেয়নি আগের সরকার। তবে রাজ্যে পালাবদলের পর অনিকেত মাহাতোকে রিলিজ দিল স্বাস্থ্যভবন। কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ। এই ঘটনার প্রতিবাদ করেই মামলা করেছিলেন অনিকেত। তবে মামলা জিতে যাওয়ার পরেও, বাস্তবে সেই অর্ডার বাস্তবায়িত হতে সময় লেগে গেল, ৫ মাস! অবশেষে স্বাস্থ্য দফতর থেকে রিলিজ পেলেন চিকিৎসক অনিকেত।

কেন, কোথা থেকে শুরু হয়েছিল এই বিতর্ক?

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয় রাজ্য-সহ গোটা দেশ। ন্যক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে চিকিৎসক মহলের একটা বড় অংশ। এর কিছুদিন পরেই অভিযোগ ওঠে, সেই সময় আন্দোলনকারী চিকিৎসকদের সামনের সারিতে যাঁদের দেখা যেত, সেই দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতোদের সিনিয়র রেসিডেন্ট হিসাবে পোস্টিং নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। দেখা যায়, কাউন্সেলিংয়ের সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধাতালিকা বেরোলে দেখা যায়, পোস্টিং অর্ডারে তাঁর নাম রয়েছে মালদার গাজোলে সাব ডিভিশনাল হাসপাতালে। আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিংয়ের সময় ছিল আরামবাগ মেডিক্য়াল কলেজের নাম। পোস্টিং অর্ডারে তা বদলে করা হয় পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ। তারপরেই এই পোস্টিং বিতর্কের জল গড়ায় আদালতে। অবশেষে সেই বিতর্কের নিস্পত্তি হল।

আরও পড়ুন: Dev: 'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?

ভিডিও

Madan Mitra News |
Delhi Protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভ, উত্তেজনা
Amit Shah:
Chorbagan Incident Update: চোরবাগানকাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে বিশেষ তদন্তকারী দল
Awas Yojana: ''এই প্রকল্পে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হবে'', আবাস যোজনা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget