এক্সপ্লোর

Anish Khan Death Update: আনিস-মৃত্যুর তদন্তে রাতেই আমতা থানায় SIT

Anis Khan Death Update: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে গঠিত সিটের প্রতিনিধি ডিআইজি সিআইডি মিরাজ খালিদ পৌঁছলেন আমতা থানায়। 

আমতা: আনিস মৃত্যুর (Anis Khan Death Update) তদন্তে আমতা থানায় (Amta Police Station) সিট। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহর নেতৃত্বে সিট গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে গঠিত সিটের প্রতিনিধি ডিআইজি সিআইডি মিরাজ খালিদ পৌঁছলেন আমতা থানায়। 

২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে যখন ঘনাচ্ছে রাজনৈতিক তরজা, তখনই প্রয়াত ছাত্রনেতার পরিবারের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই মৃত্যুর তদন্তে সিট গঠনের কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবার এমনটাই 'কথা' দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।' ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট। এ দিন পরিবারকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ' ঘটনায় যে-ই দোষী হোক, তদন্ত নিরপেক্ষভাবেই সম্পূর্ণ হবে। আমিও যদি দোষী হই, আমি আমাকেও ছেড়ে কথা বলব না। এসব ঘটনা পছন্দ করি না। এ বিষয়ে আনিসের পরিবারকে বলব আপনারা বিশ্বাস রাখুন।' 

কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের (Anis Khan) আঁচ রাজধানীতেও। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই (SFI)। অন্যদিকে কলকাতাতেও কলেজ স্ট্রিটে আনিস খুনের প্রতিবাদে মিছিল করে এসএফআই, ও এআইডিএসও। ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) মৃত্যুর প্রতিবাদের আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে সর্বত্র। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক ছাত্র সংগঠন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএফআই এদিন একটা নাগাদ বিক্ষোভ দেখায়। জেএনইউ (JNU) থেকে বেশ কিছু পড়ুয়া মিছিল করে বঙ্গভবনের দিকে যায়। পূর্ব নির্ধারিত জমায়েত রুখতে বঙ্গ ভবনের আগেই একটি বাস রেখেছিল দিল্লি পুলিশ। আন্দোলনরত পড়ুয়াদের আটক করা হয়।

সেরা শিরোনাম

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget