এক্সপ্লোর

Anish Death Update: আনিস মৃত্যু তদন্তের প্রতিবাদে এবার পথে নামল আইএসএফ, মিছিল শিয়ালদহ থেকে

ধর্মতলা (dharmatala) পর্যন্ত এই মিছিলে থাকার কথা আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। একই ইস্যুতে শিয়ালদা থেকে আজ মিছিল করবে এসএফআই ও ডিওয়াইএফআই।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আনিস খানের মৃত্যুতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শিয়ালদায় (sealdh) আইএসএফের মিছিল। ধর্মতলা (dharmatala) পর্যন্ত এই মিছিলে থাকার কথা আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির। একই ইস্যুতে শিয়ালদা থেকে আজ মিছিল করবে এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। সেখানে সমাবেশে সামিল হবেন বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। আনিসকাণ্ডে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যদের মুক্তির দাবিতেও সরব হবে এসএফআই ও ডিওয়াইএফআই।

আদালতের নির্দেশে সোমবার SSKM মেডিক্যাল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত হল মৃত ছাত্রনেতা আনিস খানের দেহের। কিন্তু, মৃত্যুর ১০ দিনের মাথায় কতটা ফলপ্রসূ হবে দ্বিতীয় ময়নাতদন্ত ( Post Mortem )? তা নিয়েই চিন্তায় ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশ।

১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। পরিবার অভিযোগ তোলে, পুলিশই মেরেছে তাদের ছেলেকে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানতে, আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইমতো অবশেষে মৃত্যুর দশ দিনের মাথায় এদিন বিকেলে তা হয়।

দ্বিতীয়বার ময়নাতদন্ত থেকে আর কী জানা যেতে পারে? ফরেন্সিক বিশেষজ্ঞ তাপসকুমার দাস, 'আঘাত মৃত্যুর আগে না পরে জানা যাবে, একমাত্র হাড়ের আঘাতগুলি বোঝা যেতে পারে, খুলি, স্পাইনাল কর্ডের আঘাত বোঝা যেতে পারে, আঘাতের ধরন বোঝা যেতে পারে' ।  তবে একইসঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তের ফলাফল নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞের একাংশ। তাপসকুমার দাস সংশয়প্রকাশ করে বলেন, ' দেহ ৩-৪ দিনের মধ্যে পচন ধরা শুরু করে।  সেখানে ১০দিন অনেক বেশি সময়, সফট টিস্যু কিছুই পাওয়া যাবে না । অর্গানও লিক্যুইডিফাই হয়ে যায়। শরীরের বাইরের আঘাতগুলো কিছু বোঝা যায় না। ফলে নতুন তথ্য পাওয়া মুশকিল। 

গতকাল, আনিস খানের মৃত্যুতে বাম, কংগ্রেসের পর এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। তবে বাম ও কংগ্রেস যেখানে দাবি করছে, রাজ্য সরকারের তৈরি সিট দিয়ে কখনও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়, তখন ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতি চলছে, এই অভিযোগ তুলে গতকাল মৌলালির রামলীলা পার্ক থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget