এক্সপ্লোর

Nabanna Meeting: 'পাহাড় বাংলার সঙ্গেই আছে,' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বার্তা অনীত থাপার

Mamata Banerjee-Anit Thapa Meeting: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান। জিটিএ-র শপথ অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী, জানালেন অনীত থাপা।

 

সুমন ঘড়াই, রুমা পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: জিটিএ নির্বাচনে (GTA Election) একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সাক্ষাতে অনীত থাপা (Anit Thapa)। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান। জিটিএ-র শপথ অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী, জানালেন অনীত থাপা। ৪৫টি-র মধ্যে ২৭ আসনে জেতে অনীত থাপার দল বিজিপিএম।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অনীত থাপার: পাহাড় বাংলার সঙ্গেই আছে। নবান্নে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিলেন সদ্য জিটিএ ভোটে জয়ী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরির বিজেপির একাংশের দাবিরও কড়া সমালোচনা শোনা গেল তাঁর গলায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা বলেন, “বিজেপির উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি পাহাড়কে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দার্জিলিং বাংলার সঙ্গেই আছে। পাহাড়ের মানুষ ও সেটা বুঝেছেন। তাই আমাদের সমর্থন করেছেন।’’ এবিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আমরা যে দাবি করেছি, তা নিতান্তই উত্তরবঙ্গের উন্নয়নকে মাথায় রেখে। অনীত থাপার সঙ্গে সরাসরি কথা বলে বোঝাব।’’

সম্প্রতি ৪৫টি আসনের GTA নির্বাচনে ২৭টিতে জিতে জিটিএ-র রাশ নিজেদের হাতে নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর প্রথমবার জিটিএ ভোটে লড়েই ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তবে GTA চেয়ারম্যান কে হবেন, তা এখনও ঠিক হয়নি বলেই সূত্রের খবর। এই প্রেক্ষাপটে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন অনীত থাপা। দু’জনের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। বৈঠক শেষে অনীত থাপা বলেন, “পর্যটন খুব বেড়েছে। এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ তে নেই। এগুলো করতে হবে।’’ এক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন মন্ত্রী ও পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। GTA চেয়ারম্যানের শপথগ্রহণের দিনক্ষণ এখনও ঠিক না হলেও, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন অনীত থাপা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Calcutta High Court: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন হাইকোর্টের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget