এক্সপ্লোর

Calcutta High Court: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন হাইকোর্টের

Health Recruit Scam: মেডিক্যাল টেকনোলজিস্টের ৭২৫জন শূন্যপদে নিয়োগে ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি করা হয়। বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও কম নম্বর দেওয়া হয়েছে।

কলকাতা: শিক্ষা (Education) পর এবার স্বাস্থ্যে (Health) নিয়োগেও দুর্নীতি? মেডিক্যাল টেকনোলজিস্ট (Medical Technologist) পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত। তদন্ত কমিটিতে হাইকোর্টের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায়। 

মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ: নিয়োগে দুর্নীতি মামলায় এদিনের শুনানিতে বিচারপতি হরিশ টন্ডনের পর্যবেক্ষণ, "এই নিয়োগ প্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যহারের নিদর্শন। এই নিয়োগ প্রক্রিয়ায় কয়েকজনকে বেছে বেছে চাকরি দেওয়া হয়েছে। কয়েকজনকে বেছে বেছে চাকরি, তারা ব্লু আইড। সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনও ব্যক্তি অসাংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়।''

২০১৮ সালে স্বাস্থ্য দপ্তরের অধীনে মেডিক্যাল টেকনোলজিস্টের ৭২৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ২০১৯ সালে নথি যাচাই এবং ইন্টারভিউ হয়। মামলাকারীর দাবি, তিনি MSc পাস করেছেন। কিন্তু মেডিক্যাল টেকনোলজিতে এক বছরের ডিপ্লোমা করেছেন এই কারণ দেখিয়ে তাঁকে ১২ নম্বর দেওয়া হয়। অথচ কিছু BSc পাস করা প্রার্থীকে ১৫ নম্বর দেওয়া হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এর দ্বারস্থ হন মামলাকারী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মামলাকারীর আবেদন খারিজ করে স্যাট। তারপরই হাইকোর্টে মামলা করেন তিনি। বুধবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে শুনানি হয়। বিচারপতিরা বলেন, এই নিয়োগপ্রক্রিয়া স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং এবং ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ। কিছু ব্যক্তিকে বেছে বেছে নিয়োগ করা হয়েছে। তাঁরা ব্লু আইড হিসাবে পরিগণিত হয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনভাবেই কোন ব্যক্তির অসংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়। তাই সত্য খুঁজে বার করা অত্যন্ত প্রয়োজনীয়।

অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আদালত। কমিটিতে তাঁর সঙ্গে থাকবেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটিকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।  এর আগে গ্রুপ ডি মামলায় বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়েছিলেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: Mamata Banerjee's Security: 'অনুপ্রবেশ'-এর জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও

ভিডিও

Plane Hijack News | কলকাতা-মুম্বইগামী বিমানে হুমকি বার্তা, গ্রেফতার সন্দেহভাজন এক যাত্রী
Suvendu Adhikari | '৩৪ বছর নাস্তিক কমিউনিস্ট হাতে ডোর বাঁধেনি'', ফের নিশানা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee Kalighat House: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে সরানো হল
Dilip on Abhishek:
Abhishek Banerjee: অভিষেকের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, কেটে বাদ অভিষেকের বাড়ির গেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget