এক্সপ্লোর

Annapurna Yojna : যাঁরা এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ করছেন, কবে টাকা পাবেন?

Annapurna Bhandar Update : মুখ্যমন্ত্রী এদিন জানান, ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্য়াকাউন্টে আজই ঢুকবে টাকা।

কলকাতা : যাঁরা অন্নপূর্ণা যোজনার ( Annapurna Yojna )  টাকার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁরা আজই টাকা পেয়ে যাবেন। কিন্তু যাঁরা আবেদন করেননি, তাঁরা ফর্ম ফিল আপ করে জমা করলে, যাঁরা যোগ্য ও ভারতের নাগরিক। তাঁরা ৫-৭ দিনের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়ে যাবেন। অগ্নিমিত্রা বলেন, যাঁরা গত ১৫ বছর টাকা পাননি, তাঁরাও এই সুবিধা পান। তাই  যোগ্য প্রতি মহিলাকেই এই ফর্ম ফিল আপের অনুরোধ জানান মন্ত্রী  অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) ।  

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন করে ফর্ম দিয়ে অন্নপূর্ণা যোজনার কাজ শুরু করতে হয়েছ। কারণ, 
ভোটার তালিকায় বাদ যাওয়া বহু নাম ছিল আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার যোজনায়। ভারতীয় নয়, এমন কেউ সরকারি অর্থ পাক, সেটা কাম্য নয়। মুখ্যমন্ত্রী এদিন জানান, ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্য়াকাউন্টে ঢুকবে টাকা। ৭ দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে, এই পদ্ধতি  চলবে আগামী ৩ মাস। 

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 'অন্নপূর্ণা যোজনা' চালু করেছে। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা (যাঁরা আয়কর দেন না বা সরকারি চাকরি/পেনশন পান না) যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন। সহায়তার অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। সর্বোপরি প্রাপকদের ভারতীয় হতেই হবে। কোনও অভারতীয়, অনুপ্রবেশকারী এই সুযোগ পাবেন না। 

এই প্রকল্পের জন্য যোগ্য হতে হলে, মহিলাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, তাঁরা আয়করদাতা হলে হবে না। রাজ্য বা কেন্দ্রীয় সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করতে পারবেন না। 

এসআইআর-২০২৬ কার্যক্রমের সময় মৃত, স্থানান্তরিত, তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই তালিকা থেকে বাদ পড়বেন। যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব (সংশোধন) আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদনগুলির আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আর্থিক সহায়তা পেতে থাকবেন।                  

আরও পড়ুন : নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের                

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget