এক্সপ্লোর

Ritabrata Banerjee : নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের

নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা : রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তনের কিনারায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ।   নতুন বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে মুখ্য সচেতক বা চিফ হুইপ পদে রঘুনাথগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নামও প্রস্তাব করা হয়েছে। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের সমর্থনে ইতিমধ্যেই ৫৮ জন তৃণমূল বিধায়ক লিখিত সমর্থন জানিয়েছেন। ৫৮ জন বিধায়কের পর সই করবেন আরও ৬ বিধায়ক, দাবি ঋতব্রতদের। স্পিকার বিদ্রোহীদের চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেই তৃণমূলে নতুন তৃণমূলের সূচনা হবে। 

সকাল ১০টার পর থেকেই একে একে বিধানসভায় আসতে শুরু করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। এরপর বিধানসভার নৌসের আলি কক্ষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের বৈঠক শুরু হয়। বৈঠকের শেষে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে সাদা কাগজে লিখে তাদের পরিষদীয় দলের পদাধিকারীদের নাম প্রস্তাব করেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা।

এদিন তৃণমূল কংগ্রেস বিধায়ক মুস্তাফিজুর রহমান এদিন মন্তব্য করেন, 'আমরা ৮০ জন বিধায়ক একসঙ্গেই আছি। বিধানসভায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলার জনগণের জন্য়। সেখানে সই ডুপ্লিসিটি করার, যদি কেউ করে থাকে, আমি জানি না, অন্তত আমি কোথাও করি না, করে থাকে, অবশ্য়ই একটা ভুল কাজ। বিধানসভার কোনও বিধায়কের সই ডুপ্লিকেট করা হবে কেন?'

এর আগে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল তৃণমূলের তরফে। কিন্তু বিধানসভায় দেওয়া সেই চিঠিতে একাধিক বিধায়কের সই জাল করা হয় বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ করেন তৃণমূলেরই দুই বিধায়ক। সেই ঘটনার জল গড়ায় বহুদূর। এরপরই আজ, বুধবার ৫৮ জন তৃণমূল বিধায়ক আলাদা করে অধ্যক্ষের কাছে নতুন বিরোধী দলনেতা হিসেবে  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে। এর আগে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল  চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে । কিন্তু প্রেক্ষাপট বদলের সঙ্গে সঙ্গে পুরনো প্রস্তাবে দেওয়া  এই সব নামও অতীত হয়ে গেল।   

প্রেক্ষাপট  

এর আগে বিধানসভার অধ্যক্ষকে দেওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে,
শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক, অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে উপ-দলনেতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সই জালিয়াতি নিয়ে সরব হন দলেরই দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর পরেই দু'জনকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। এদিন বিদ্রোহী বিধায়কদের প্রস্তাবে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে নাম প্রস্তাব করা হয়। ডেপুটি লিডার বা উপদলনেতা হিসেবে প্রস্তাব করা হয় চার তৃণমূল বিধায়কের নাম। তাঁরা হলেন জাভেদ খান, সন্দীপন সাহা, শিউলি সাহা এবং সাবিনা ইয়াসমিন।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget