Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তির টাকা, উত্তরবঙ্গ থেকে শুভেন্দু অধিকারী বললেন...
এ ছাড়া অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে

কলকাতা: আর কিছুদিনের মধ্যে চলে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা। অগাস্ট মাসে টাকা ঢুকেছিল ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে। এদিন খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে সমস্যা হয়েছিল। কালিম্পংয়ের আকাশ থেকে ফিরে যায় মুখ্যমন্ত্রীর কপ্টার। মেঘের চাদরে কালিম্পংয়ের ডুরপিন হেলিপ্যাড। উত্তরকন্যার কাছে মুখ্যমন্ত্রীর কপ্টারের অবতরণ ঘটে। উত্তরকন্যায় এরপর প্রশাসনিক বৈঠক হয়।
ওই অনুষ্ঠান থেকেই শুভেন্দু অধিকারী বলেন, 'আয়ুষ্মান ভারত যোজনার আওতায় কালিম্পং জেলার ২ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষকে ৫ লাখ টাকার নিখরচায় চিকিৎসার কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষের কার্ড সক্রিয় হয়ে গিয়েছে'।
মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁদের এই কার্ড মিলবে না, তাঁদের জন্য বিকল্প স্বাস্থ্য বিমার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া অন্নপূর্ণা যোজনার অধীনে লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবসে বিশেষ কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।'
অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের ৩ হাজার টাকার কিস্তি নিয়ে রাজ্যজুড়ে উপভোক্তাদের মধ্যে এখন তুমুল চর্চা। চলতি মাসে প্রকল্পের আওতায় থাকা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT-এর মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানোর কথা রয়েছে। জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বরের মধ্যেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বরের কিস্তির টাকা পৌঁছনোর কথা। তবে এরই মধ্যে যাচাই প্রক্রিয়ার ফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বহু পরিবারের মধ্যে।
Before You Go
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda























