এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা

Coal Scam: কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ। কয়লাকাণ্ডে আগেই গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম। আগেই গ্রেফকার একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন। 

কলকাতা: ইসিএলের (ECL) আরও একজন প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই (CBI)। গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। কয়লাকাণ্ডের তদন্তে এই নিয়ে গ্রেফতার হয়েছেন ৮ ইসিএল কর্তা। কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ। কয়লাকাণ্ডে (Coal Scam) আগেই গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম। আগেই গ্রেফকার একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন। 

কয়লা মাফিয়ার পর গতকাল সিবিআইয়ের (CBI) জালে ধরা পড়েন কোল কর্তারা! কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান-প্রাক্তন-সহ ৪ জিএম (GM)! ৪ কয়লা মাফিয়ার পরে এবার সিবিআইয়ের (CBI) জালে কোল-কর্তারা। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে ইসিএলের ৭জন গ্রেফতার। ইসিএলের (ECL) ৪ বর্তমান-প্রাক্তন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী গ্রেফতার।

কয়লা ঘেঁটে হাত কালো হয়েছে শ্রমিকদের! কিন্তু, কয়লা পাচার করে কি ফুলেফেঁপে উঠেছেন ECL’এর অনেকে কর্তা? CBI সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে নেমে তাদের হাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কয়লা মাফিয়ার থেকে না কি ECL’এর ধৃত ৭ কর্তা, দেড় বছরে ৭ থেকে ৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন।

খনি থেকে কয়লা তোলার দায়িত্ব যে সংস্থার, কয়লা পাচারের অভিযোগে সেই ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বর্তমান ও প্রাক্তন সাত আধিকারিককে বুধবার গ্রেফতার করেছে CBI।
সূত্রের দাবি, কয়লা পাচারকাণ্ডে অনিয়ম হয়েছে মূলত ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে। 
সেই সময়ে ধৃত সাতজন ECL’এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 

বৃহস্পতিবার CBI’এর আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার থেকে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন ধৃত বর্তমান ও প্রাক্তন ECL আধিকারিকরা। এই প্রেক্ষাপটেই সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। CBI সূত্রে দাবি করা হচ্ছে, শুধু অনুপ মাঝি নয়, 

আরও অনেক কয়লা মাফিয়ার থেকে ধৃত ECL কর্তারা, ২০১৮-র শেষ দিক থেকে ২০২০-র প্রথম কয়েক মাস পর্যন্ত, দেড় বছরে ৭ থেকে ৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়ে কার্যত, সিবিআই-ইডির ধরাছোঁয়ার বাইরে আছেন অনুপ মাঝি। কিন্তু প্রশ্ন হল, 
কয়লা মাফিয়ার থেকে নেওয়া কোটি কোটি টাকা কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে? ওই টাকা দিয়ে কি বেনামি সম্পত্তি কেনা হয়েছে?না কি বিদেশে পাচার করা হয়েছে?

CBI সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডের তদন্তে ধৃত সাতজনের বাইরেও ECL’এর আরও অনেক কর্তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Molestation: ভরদুপুরে কলকাতা রেলস্টেশনের কাছে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget