এক্সপ্লোর

Mathabhanga News: বিজেপি ছেড়ে তৃণমূলে আসা উপপ্রধানকে দেওয়া হল পঞ্চায়েত চালানোর দায়িত্ব, বিতর্ক মাথাভাঙায়

TMC News: প্রধানের জায়গায় বিজেপি থেকে তৃণমূলে যাওয়া উপপ্রধানকে পঞ্চায়েত চালানোর দায়িত্ব দেওয়া হল মাথাভাঙা দু'নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতে। যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক হারার পর থেকে কোচবিহারের একাধিক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির (BJP)। দল দলে জয়ী পঞ্চায়েত সদস্যরা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে (TMC)। যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে দু-দলের। এর মাঝেই নতুন করে ঘটা একটি ঘটনার জেরে ফের বিতর্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাভাঙা (Mathabhanga News) ২  নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান কয়েকদিন ধরে অনুপস্থিত রয়েছেন। গ্রাম পঞ্চায়েতে আসছেন না। তাই সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা উপপ্রধানকে শুক্রবার প্রধান হিসেবে কাজ করার দায়িত্ব দিয়ে ঢোকানো হল পঞ্চায়েতে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, এই ঘটনায় এটা প্রমাণ করল যে তৃণমূল ও প্রশাসন এক হয়ে গেছে।

আরও পড়ুন: Bidhan Nagar News: ডেঙ্গি রোধে আগাম ব্যবস্থা, কেষ্টপুর খালে গাপ্পি মাছ ছাড়ল বিধাননগর পুরসভা

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার মাথাভাঙা দু'নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে তৃণমূল জয়লাভ করেছিল দশটিতে এবং বিজেপি ১৩টিতে। এরপর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে উপপ্রধান সহ বিজেপির চারজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১৪ এবং বিজেপির কমে হয় ৯। যদিও বিজেপির প্রধান তৃণমূলে যোগদান না করায় সরাসরি গ্রাম পঞ্চায়েতটি এতদিন পর্যন্ত দখল করতে পারেনি তৃণমূল। কিন্তু, শুক্রবার সবুজ আবির খেলে এই গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 

তাঁর দাবি, পঞ্চায়েত প্রধান অনুপস্থিত তাই সরকারি নিয়ম অনুযায়ী উপপ্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের দাবি, প্রধান ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতে ঢুকতে না পেরে মামলা করেছেন। এর মধ্যেই তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে ভুল পথে গ্রাম পঞ্চায়েত দখল করতে চাইছে। 

যদিও এপ্রসঙ্গে মাথাভাঙা দু'নম্বর ব্লকের ভিডিও অন্য মুখোপাধ্যায় জানান, প্রধান ছুটির জন্য আবেদন করেছেন। তাই উন্নয়ন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী রেজুলেশন করে উপপ্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত বর্তমান প্রধান কাজে যোগ না দেবেন ততদিন উপপ্রধান তাঁর দায়িত্ব সামলাবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget