এক্সপ্লোর

Anubrata Mandal : অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমের বিতর্কিত ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

Birbhum TMC : অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত ৪ ব্লক সভাপতিকে স্বজন পোষণ-সহ বিভিন্ন অভিযোগে পদ থেকে সরানোর ইঙ্গিত দিল জেলা তৃণমূল নেতৃত্ব।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে বীরভূমের (Birbhum) বিতর্কিত ৪ তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত। ওই নেতাদের বিরুদ্ধে দলে অভিযোগ জমা পড়ার কথা স্বীকার মন্ত্রীর। ওই চারজনই অনুব্রত ঘনিষ্ঠ, তাই জেলার রাজনীতি থেকে ছেঁটে ফেলার চেষ্টা, কটাক্ষ বিরোধীদের।

অনুব্রতে আস্থা, কেষ্ট-ঘনিষ্ঠে অনীহা !

লালমাটির জেলায় পঞ্চায়েতের যুদ্ধে জেলবন্দি অনুব্রত মণ্ডলেই (Anubrata Mandal) আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রাখা হয়েছে তাঁকে। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ৪ ব্লক সভাপতিকে স্বজন পোষণ-সহ বিভিন্ন অভিযোগে পদ থেকে সরানোর ইঙ্গিত দিল জেলা তৃণমূল নেতৃত্ব। 

জেলা তৃণমূল সূত্রে খবর, এই চার তৃণমূল নেতা হলেন, নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি বিভাস অধিকারী। দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলানাথ মিত্র। রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি ও ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সভাপতি ও বিধায়ক অভিজিৎ রায়।

মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিন্হা বলেছেন, '৪ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। লিখিত জবাব চাওয়া হয়েছে। সেটা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। তারা ব্যবস্থা নেবে।'

তৃণমূলের অন্দরেই চক্রান্ত, খোঁচা বিরোধীদের

৪ ‘অনুব্রত ঘনিষ্ঠ’কে পদ থেকে সরানোর ইঙ্গিতে রাজ্যের শাসকদলকে খোঁচা দিয়েছে বিরোধীরা। বীরভূমের সিপিএম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেছেন, 'তৃণমূলের ভিতরে চক্রান্ত। অভিষেক চাইছে অনুব্রত ঘনিষ্ঠদের সরাতে।' বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'বড় চোর অনুব্রত জেলে। তাই ছোট চোরদের তাড়াতে চাইছে। এটা কোন্দলের ফল।'

জেলবন্দি অনুব্রত মণ্ডলকে, বীরভূমের জেলা সভাপতি পদে রেখে দেওয়ায় তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই কি তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চার ব্লক সভাপতিকে সরানোর চিন্তাভাবনা করা হচ্ছে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে ফের 'কুকথা' অখিল গিরির

প্রসঙ্গত, গরুপাচার মামলায় আপাতত জেলে রয়েছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী ছবি মণ্ডল, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে মোট নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল ! এই খবর  এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই। খবর সূত্রের।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget