এক্সপ্লোর

Akhil on Suvendu: শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে ফের 'কুকথা' অখিল গিরির

Akhil Attacks Suvendu: রাষ্ট্রপতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্যের পর এবার ফের বিতর্কিত মন্তব্য, কী বলেছেন অখিল গিরি ?

পূর্ব মেদিনীপুর: ‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে শিশির অধিকারী তো লেংটি মন্ত্রী’, ফের বিতর্কিত মন্তব্য অখিল গিরির। পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভা অখিল গিরির (Akhil Giri)। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে ফের কুকথা অখিল গিরির। রাষ্ট্রপতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্যের পর এবার ফের বিতর্কিত মন্তব্য অখিলের।

তিনি এবার বলেন, 'গতকাল থেকে কিছু বোমের আওয়াজ চলছে এই এলাকায়। আতসবাজির আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে আসছেন, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তাঁর ঘরের সামনে মিটিং হচ্ছে, খুব দুঃখ পেয়েছেন।আমাকে বলে হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রীর অর্থ ক্যাবিনেট নয়, আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে ওনার বাবা তাহলে কি মন্ত্রী ? শিশির অধিকারীকে দিল্লিতে কি মন্ত্রী করা হয়েছিল জিজ্ঞাসা করব', পূর্ব মেদিনীপুরের পাউসির সভা থেকে আক্রমণ অখিল গিরির। তবে ‘অখিল গিরির মন্তব্যের কোনও গুরুত্বই নেই’, পাল্টা দিব্যেন্দু অধিকারী।

প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামে বিজেপি।

 আরও পড়ুন, বিজেপির সঙ্গে জোটের মাশুল, ৬ সিপিএম নেতাকে বহিষ্কার তমলুকে !

রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্যের ঘটনা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি’, এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে জানান মুখ্যমন্ত্রী। প্রতিবাদে শুধুই শুভেন্দু নন, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget