এক্সপ্লোর

Anubrata Mandal Health Update : ১৭ দিনের মাথায় স্বস্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল

জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা।

প্রবীর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, কলকাতা : ১৭ দিনের মাথায় অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতিকে শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরিয়ে আপাতত তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে গিয়েছেন। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা।

শুক্রবার সন্ধে ৮ টা নাগাদ এসএসকেএম থেকে ছাড়া পেয়ে চিনার পার্কের ফ্ল্যাটের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল। লাল পাঞ্জাবী চাপানো অনুব্রতকে হাসপাতাল থেকে বেরোনোর আধ ঘণ্টার মধ্যেই পুলিশি কনভয়ের সাহায্য়ে পৌঁছে যান তাঁর চিনার পার্কের ফ্ল্যাটের। আজ সন্ধে থেকেই বাগুইহাটি থানার পক্ষ থেকে চিনার পার্কে অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

অনুব্রত-র শারীরিক অবস্থা

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সুগার, প্রেশার, সিওপিডি, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা ছিল তাঁর। আপাতত অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়াতেই তাঁকে ছাড়ার সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। দিন দুয়েক আগেই অনুব্রত-র হৃদপিণ্ডের বিশেষ পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল রামরিক হাসপাতালে। যেখানে সিটি অ্যাঞ্জিওগ্রাম করানো হয়েছিল তাঁর। যে রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে বলেই জানা যাচ্ছে।

নজর সিবিআইয়ের পদক্ষেপে

প্রসঙ্গত, হাসপাতাল থেকে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পর সবার নজর আপাতত সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে। আগেও বেশ কয়েকবার সিবিআই হাজিরায় 'অসুস্থতার' কারণে যেতে পারেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএমে ভর্তি হওয়ার পর তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, অসুস্থতা সারিয়ে উঠলেই সিবিআই-য়ের তদন্তে প্রয়োজনীয় সব সহযোগিতা করবেন তিনি। মাঝে অনুব্রত মণ্ডল হাসপাতালে থাকার সময় সিবিআই-এর তরফেও কোনও পদক্ষেপ করা হয়নি। এবার তিনি ছাড়া পাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তৃণমূল নেতাকে নতুন করে তলব করা হয় কি না, সেটাই দেখার।

আরও পড়ুন- উডবার্ন কি হাসপাতাল, না কয়েদিদের আশ্রয়খানা? ফের বিস্ফোরক কুণাল, নিশানায় রাজ্যের মন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Baranagar Incident: “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
“একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget