এক্সপ্লোর

Anubrata Mondal: নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম-এ অনুব্রত

SSKM: এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগে পরীক্ষা করা হয় অনুব্রতকে।  

কলকাতা: দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেসের সিবিআই (CBI) দফতর থেকে বেরোলেন অনুব্রত মন্ডল। সেখান থেকে গাড়িতে সোজা পৌঁছলেন এসএসকেএম (SSKM) হাসপাতালে। সেখানে তাঁকে জরুরি বিভাগে পরীক্ষা করা হয়। এসএসকেএম-এ রুটিন চেকআপ করা হয় অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal)। খবর সূত্রের।  তারপর তাঁকে উডবার্ণ ব্লকে (Woodburn Block) নিয়ে যাওয়া হয়েছে।  

বৃহস্পতিবার গরু পাচার (Cow smuggling) মামলায় সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। ৯টা ৫০ পৌঁছন নিজাম প্যালেসে। সূত্রের খবর, ২০ মিনিট গেস্ট রুমে বসানোর পর, ১৫ তলা থেকে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় ১৬ তলায়। সকাল ১০টা ১০ থেকে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ছিল ৭ পাতায় ৩৬টি প্রশ্ন। তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করছেন গরুপাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদ-পর্ব তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ও এসপি রাজীব মিশ্র। প্রথম দফায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ১৫ তলায় এনে ফের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। 

সিবিআইয়ের দাবি:
সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গতবছর এপ্রিলে প্রথমবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানোর পর, গত ১৩ মাসে তদন্তে আরও অনেক তথ্য উঠে এসেছে। এরপর চলতি বছরের ১৪ ও ২৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ, ৬ ও ২৪ এপ্রিল, মোট ৬ বার নোটিস পাঠানো হয়। শারীরিক অসুস্থতা-সহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। বুধবার আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বীরভূমের এই তৃণমূল নেতা। 

কোথায় দাঁড়িয়ে মামলা:
গরুপাচারকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ২০২০-র নভেম্বরে গ্রেফতার হন বিএসএফ কমাড্যান্ট সতীশ কুমার। তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় ব্যবসায়ী এনামুল হককে। এ বছরের এপ্রিল মাসে বিকাশ মিশ্রকে গরুপাচার মামলায় নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এর মধ্যে সতীশ কুমার ও এনামুল হক বর্তমানে গরুপাচার মামলায় ইডি-র হেফাজতে রয়েছেন।  

আরও পড়ুন: কোন বেঞ্চে পার্থর মামলা? সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget