এক্সপ্লোর

Anubrata Mondal: চিকিৎসার জন্য এসএসকেএমে অনুব্রত মণ্ডল

Anubrata Mondal Update: বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর মুখোমুখি হন তিনি। টানা পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতা: কলকাতায় ফের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছন তিনি। বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর মুখোমুখি হন তিনি। টানা পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার পর শুক্রবার সকালে এসএসকেএম-এ হাজির হন অনুব্রত। 

SSKM-এ অনুব্রত, ভোট পরবর্তী হিংসায় সিবিআই তলব

এ দিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর পর লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকেও তলব করেছে সিবিআই। এই মামলাতেই অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতকাল জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই সূত্রে খবর, গতকালই বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় বাজিরা দিতে বলে তৃণমূল বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিজিত্‍ সিংহ জানিয়েছেন, তিনি নোটিস পেয়েছেন। তদন্তে সবরকম সহযোগিতা করবেন। সূত্রের খবর, লাভপুরের তৃণমূল বিধায়ককে আগামীকাল দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগে যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবী মারফত গোয়েন্দাদের চিঠি দিয়েছিলেন অুব্রত। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেন। কিন্তু ওই আবেদনের ৯ দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে ফের তলব করে সিবিআই।

আরও পড়ুন: Hooghly News: কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ স্ত্রীকে, বাধা দিতে গেলে কেটে পড়ল আঙুল, হুগলিতে গ্রেফতার অভিযুক্ত স্বামী

ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করছে CBI’এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা।

সেই ঘটনায় নিয়ে ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। তাতে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, CBI-র কাছে হাজিরা এড়াচ্ছিলেন তিনি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget