এক্সপ্লোর

Hooghly News: কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ স্ত্রীকে, বাধা দিতে গেলে কেটে পড়ল আঙুল, হুগলিতে গ্রেফতার অভিযুক্ত স্বামী

Hooghly Crime News: লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন প্রদীপ। কিন্তু তাঁকে ধরে ফেলেন সকলে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সাংসারিক অশান্তির জের (Hooghly News)। পোলবায় স্ত্রীকে কোপালেন স্বামী। মহিলার একটি আঙুল কেটে পড়ে গিয়েছে (Husband Stabs Wife)। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও তিনি স্ত্রীকে কুপিয়েছিলেন বলে দাবি পরিবারের লোকজনের।

সাংসারিক অশান্তির জেরেই হামলা বলে অভিযোগ

হুগলির পোলবার (Polba News) সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অভিযুক্ত প্রদীপ মেটে। তাঁর স্ত্রী পূর্ণিমা মেটে। সুগন্ধার একটি বেসরকারি কলেজে কর্মরত তিনি। শুক্রবার সকালে সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিলেন তিনি। সে সময় কাটারি হাতে নিয়ে অভিযুক্ত তাঁর ভাইয়ের স্ত্রীর উপরও হামলা করেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কামদেবপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রদীপ পথ আটকান পূর্ণিমার। তার পর কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। বাধা দিতে গেলে, কাটারির কোপে পূর্ণিমার একটি আঙুল কেটে পড়ে যায় মাটিতে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন। তাতে আশেপাশের লোকজন ছুটে আসেন। 

আরও পড়ুন: Madhyamik Results 2022 : ৬৯২ নম্বর পেয়ে মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় মালদার কৌশিকী ও ঘাটালের রৌনক

লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন প্রদীপ। কিন্তু তাঁকে ধরে ফেলেন সকলে। খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। গুরুতর জখম অবস্থায় এর পর পূর্ণিমাকে ভর্তি করা হয় হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এই ঘটনায় প্রদীপকেই কাঠগড়ায় তুলেছেন তাঁর ভাই সুজিত মেটে। তিনি বলেন, "দাদার মাথাটা ইদানীং খারাপ হয়েছে। কিছু দিন আগে আমার স্ত্রীকেও কুপিয়েছিল। তখন নিজেদের বাড়ির ব্যাপার বলে মামলা করিনি। "

ভাইয়ের স্ত্রীকেও আগে কুপিয়েছিলেন অভিযুক্ত

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপ-পূর্ণিমার সম্পর্ক গোড়া থেকেই তেমন ভাল ছিল না। কলেজে কাজ করে সংসার চালান পূূর্ণিমা। তাঁরা জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপান করতেন প্রদীপ। স্ত্রীকে সন্দেহ করার বাতিকও ছিল। তা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত।  দীর্ঘ দিন ধরে এমন চলতে থাকায়,  গত দেড় মাস ধরে নপোলবার মেঘসারে বাপের বাড়িতে ছিলেন পূর্ণিমা।  ভূমায় ফিরে কাজে বেরনোর সময় এই ঘটনা। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Kolkata Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 
Kolkata Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget