এক্সপ্লোর

Anubrata Mondal : ' বেড রেস্টে আছি, সুস্থ হলে নিজেই জানাব ' , সিবিআইকে চিঠি পাঠালেন অনুব্রত

সিবিআইকে চিঠি দিয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। সূত্রের খবর, চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন অনুব্রত। 

রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিনহা, কলকাতা : গরু পাচার মামলায় সিবিআইয়ের তলব পেয়েও আজ হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সূত্রের খবর, শারীরিক অবস্থার কারণ দেখিয়েই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। চিঠির সঙ্গে তাঁর চিকিত্‍সা সংক্রান্ত নথিও অনুব্রত জমা দিয়েছেন বলে সূত্রের খবর।  

অসুস্থতাকে ঢাল করে ফের সময় চাইলেন অনুব্রত
জানা গিয়েছে, অসুস্থতাকে ঢাল করে ফের সময় চাইলেন অনুব্রত। আইনজীবী মারফত যে চিঠি তিনি পাঠিয়েছেন, তাতে নাকি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দাবি করেছেন, তিনি অসুস্থ। বেড রেস্টে আছেন। এ প্রসঙ্গে তিনি বোলপুরের চিকিৎসক ও এসএসকেএমের প্রেসক্রিপশন পেশ করেছেন। আইনজীবী মারফৎ সিবিআইকে চিঠি দিয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। সূত্রের খবর, চিঠির সঙ্গে ২টি প্রেসক্রিপশন পাঠিয়েছেন অনুব্রত। 

আরও পড়ুন : 

‘সুপারের নির্দেশেই সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’, বিস্ফোরক চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
আর এই খবরে কড়া প্রতিক্রিয়া দিয়ে বিরোধী শিবির। ' অতীতে এসএসকেএমকে ব্যবহার করে সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত। এবার মহকুমা হাসপাতালকে ঢাল করছেন। চিকিৎসকের উপর চাপ সৃষ্টি করে বেড রেস্ট লিখিয়ে নিচ্ছেন। এভাবে তো উনি বাঁচতে পারবেন না। জেলে ওনার জন্য পার্থ চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। ' কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

'মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা' 
রবি-সোম মিলিয়ে তিনি বোলপুরের বাড়ি থেকে কলকাতার চিনার পার্ক এবং এসএসকেএম মেডিকেল বোর্ড হয়ে ফের বোলপুরে ফিরে আসা মিলিয়ে ৪০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছেন গাড়িতে। তাতে তার শারীরিক পরিস্থিতি, মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা মূলত স্ট্রেস বেড়েছে। এসবের মাঝেই ফের সিবিআইয়ের এই দশম নোটিশ তাকে পাঠানোয় তিনি কার্যত বিপর্যস্ত, এমনটাই দাবি।   সূত্রের খবর, সিবিআই কে দেওয়া আজকের বার্তায় অনুব্রত এমনটাই জানাতে পারেন।                                                                        



আরও পড়ুন : তারকেশ্বর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, সম্প্রীতি উড়ালপুলে উল্টো গেল পুণ্যার্থী বোঝাই গাড়ি

সেরা শিরোনাম

Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget