এক্সপ্লোর

Anupam Hazra : বিজেপিতে পদ খুইয়ে কোন পথে? সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের

Anupam Hazra Explosive Statement : ২ দিনের জন্য হিমালয়ে যাচ্ছি, ফিরে যা বলার বলব, প্রতিক্রিয়া অনুপম হাজরার। 

কলকাতা : মাসখানেক ধরে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার  বাণ নিক্ষেপ  করছিলেন । একেবারে চাঁচাছোলা ভাষায় রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্নও তুলেছিলেন।দলের অন্দরে দুর্নীতির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ধারালো পোস্ট করছিলেন নিয়মিত। এরই মধ্যে শাহ-নাড্ডা রাজ্য সফরে এসে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেন বিজেপি নেতা অনুপম হাজরাকে (Anupam Hazra) । এরপর ফের একবার সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন অনুপম। ২ দিনের জন্য হিমালয়ে যাচ্ছি, ফিরে যা বলার বলব, প্রতিক্রিয়া অনুপম হাজরার। 

পদ খুইয়ে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন অনুপম হাজরা। তাঁর দাবি, 'কিছু শর্ত মানলে আবার সব আগের মতো হয়ে যাবে', অপসারণের ৩ ঘণ্টার মধ্যে এমন বার্তা এসেছে তাঁর কাছে।  সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন বিজেপি নেতা। কিন্তু এই পোস্ট মারফত কাকে টার্গেট করতে চেয়েছেন অনুপম, তা স্পষ্ট করেননি। 

দলের একাংশের বিরুদ্ধে সরব হতে কোনও রাখঢাক রাখেননি তিনি। নাম করেই আক্রমণ শাণিয়েছেন। তবে এবার কারও নাম নেননি। তবে তাঁর তির  দলের অন্দরের কারও দিকেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিছুদিন আগে,  বঙ্গের পদ্ম শিবিরের শীর্ষ নেতারা যেদিন ব্রিগেডে গীতাপাঠে অংশ নিয়েছিলেনন, সেদিনও দুর্নীতি ইস্যুতে দলেরই একাংশকে নিশানা করেন অনুপম হাজরা। গীতাপাঠ অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিআইপি কার্ড বিলির অভিযোগ উঠে এসেছিল তাঁর পোস্টে।                                              

সাম্প্রতিক অতীতে দলকে কাঠগড়ায় তুলে 'চোরমুক্ত বিজেপি চাই' স্লোগান তোলেন তিনি।  বিশ্বভারতীর ফলক বিতর্কে কথা বলেছিলেন। শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চেও পৌঁছে গিয়েছিলেন তিনি । শেষ পর্যন্ত বিজেপির জাতীয় স্তরের পদ খোয়াতে হল তাঁকে। এবার অনুপমের পরবর্তী কী হবে ? নানা জল্পনা শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।  

দলে কেন পদ খোয়ালেন অনুপম? মুখ খুললেন 'স্পেশাল ফিফটিনে' থাকা দিলীপ

এর মধ্যেই অনুপমের দিকে খোঁচা এসেছে বিরোধীদের তরফে। তৃণমূল  নেত্রী শতাব্দী রায় বলছেন, সত্য বলে কোপে পড়লেন। আবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর খোঁচা,  বিজেপিতে ধাক্কা খেলে তৃণমূলের দরজা খোলা ! তবে বিতর্ক থেকে দূরে থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেন,  নেতৃত্বের যা ঠিক মনে হয়েছে করেছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget