এক্সপ্লোর

Dilip Ghosh : দলে কেন পদ খোয়ালেন অনুপম? মুখ খুললেন 'স্পেশাল ফিফটিনে' থাকা দিলীপ

Dilip Ghosh On Anupam Hazra : অমিত শাহ, জে পি নাড্ডার তৈরি 'স্পেশাল ফিফটিনে' রাখা হয়েছে দিলীপ ঘোষের মতো পুরনো নেতাকে। তিনি এবার মুখ খুললেন অনুপম হাজরাকে নিয়ে।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : লোকসভা ভোটে ( Loksabha Poll ) বাংলা থেকে ৩৫ আসন জয়ের লক্ষ্য পূরণে  ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah )  ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ( J P Nadda ) । সেই টিমে রাখা হয়েছে দিলীপ ঘোষের ( Dilip Ghosh )  মতো পুরনো নেতাকে! যিনি বঙ্গ বিজেপিতে কোণঠাসা বলে, বেশ কিছুদিন ধরে জল্পনা তৈরি হচ্ছিল। অন্যদিকে মঙ্গলবারই কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতা অনুপম হাজরাকে ( Anupam Hazra )। '

এই প্রসঙ্গে বুধবার মর্নিং ওয়াকের সময় দিলীপ ঘোষকে জিগ্যেস করা হলে তিনি বলেন, 'ওটা পার্টির সিদ্ধান্ত। আমাকেও সরিয়ে দিয়েছে এক সময়।' মেদিনীপুরের বিজেপি সাংসদের আরও মন্তব্য, 'এটা সর্ব ভারতীয় সিদ্ধান্ত। আমাদের কিছু বলার নেই। '

বিজেপির রাজ্য সভাপতি ও সর্ব ভারতীয় সহ সভাপতি, এক সময় দুটি পদেই দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। তাঁর নেতৃত্বে ২০১৮ সালের পঞ্চায়েত ভোট ও ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় চমকপ্রদ ফল করেছিল বিজেপি। কিন্তু তারপরও রাজ্য সভাপতি পদ থেকে সরতে হয়েছিল তাঁকে। তারপরই জল্পনা জোরালো হয় যে, বঙ্গ বিজেপিতে গুরুত্ব কমছে দিলীপের। তারপর তাঁকে সরানো হয়  বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি পদ থেকেও। সেই দিলীপকেই ২৪-এর ভোটের আগে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিমে রেখেছে হাইকমান্ড। 

 বুধবার দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অনুপম হাজরাকে সরায় বিজেপি। মাসখানেক ধরে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছিলেন অনুপম। রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি। তাছাড়া দলের অন্দরে দুর্নীতি ইস্যুতে পরের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুপম।  দলকে কাঠগড়ায় তুলে চোরমুক্ত বিজেপি চাই স্লোগান তোলেন তিনি। ব বিশ্বভারতীর ফলক বিতর্কে শান্তিনিকেতনে তৃণমূলের মঞ্চেও পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বিজেপির জাতীয় স্তরের পদ খোয়াতে হল তাঁকে। 

তাৎপর্যপূর্ণ হল, অনুপম যখন সুকান্ত সহ বঙ্গ বিজেপির একাংশকে সমালোচনায় ফালাফালা করছিলেন, তখন এই দিলীপ ঘোষই বলেছিলেন, উনি দলের কেন্দ্রীয় নেতা, উনি নিশ্চয় অনেক কিছু জানেন। রাজ্য় নেতৃত্বের সঙ্গে কথা বলে সমাধান করা উচিত। 

আরও পড়ুন :

এবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতাপাঠের আসর ! জানালেন তৃণমূল সরকারের মন্ত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget