এক্সপ্লোর

Anupam Hazra : অর্জুন সিংহ-র ফুলবদল-জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অনুপমের

Arjun Singh's TMC joining speculation : সূত্রের খবর, আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি (BJP) সাংসদ। বিকেল ৪টে নাগাদ তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন অর্জুন

কলকাতা : আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এই জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অনুপম হাজরার (Anupam Hazra)। "আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হত। কিন্তু কৌরবদের মধ্যেও তাঁকে পাওয়া গেলে কতটা অবাক হব ঠিক বুঝতে পারছি না।" ফেসবুক পোস্টে লিখলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। 

বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং (Arjun Singh)। সূত্রের খবর, আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি (BJP) সাংসদ। বিকেল ৪টে নাগাদ তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন অর্জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, খবর সূত্রের। এই প্রেক্ষিতে অর্জুন সিংহ বলেন, "পাটশিল্প নিয়ে কেন্দ্রকে অনেক সময় দেওয়া হয়েছে। একটা দিকে কাউন্টডাউন শুরু, একটা দিকে কাউন্টডাউন শেষ। বিজেপিতে থাকতে চাইছি না, নাকি বিজেপি আমায় ধরে রাখতে পারছে না। কারও প্রতি কোনও ক্ষোভ নেই। যে পাশে ছিল তাঁকেও ধন্যবাদ, যে বিরুদ্ধে ছিল তাঁকেও ধন্যবাদ। আমি পাটশিল্প নিয়ে লড়াই করেছি, মানুষ কাউন্সিলর থেকে সাংসদ করেছেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম। রাজনীতিতে সবকিছু সম্ভব, শেষ বলে কিছু নেই। আমি এখনও বিজেপিতেই আছি। দিদির সঙ্গে আমার সম্পর্ক খারাপ-ভালর প্রশ্ন নেই। যাঁর সঙ্গে আজ বৈঠক করব, বাংলার ভালর জন্য বৈঠক করব। কেন্দ্রের সঙ্গে পাটশিল্প নিয়ে বৈঠক হয়ে গেছে, এবার রাজ্যর সঙ্গে করব। খারাপ দেখেও যদি কেউ ঠিক করতে না চায়, তাহলে ক্ষোভ তো জন্মায়।"

আরও পড়ুন ; ‘রাজনীতিতে সবকিছু সম্ভব শেষ বলে কিছু নেই’, তৃণমূলে ফেরা নিয়ে মন্তব্য অর্জুনের
 
এদিকে, অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই টিটাগড়ে তৃণমূলের পার্টি অফিসের কাছে বিজেপি সাংসদকে স্বাগত জানিয়ে পোস্টার পড়েছে। এদিন টিটাগড়ে টাটা গেটের কাছে তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে অর্জুন সিং ওয়েলকাম লেখা পোস্টার দেখা যায়। 

অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থাকলে মুখ্যমন্ত্রীও করে দেওয়া যেত। বরং পুরনো কর্মীদের বঞ্চিত করে নতুনদের সুবিধা দেওয়া হয়েছে। অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন-জল্পনা প্রসঙ্গে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget