Arjun Singh: ‘রাজনীতিতে সবকিছু সম্ভব শেষ বলে কিছু নেই’, তৃণমূলে ফেরা নিয়ে মন্তব্য অর্জুনের
Arjun Singh on TMC Joining: এদিকে, অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই টিটাগড়ে তৃণমূলের পার্টি অফিসের কাছে বিজেপি সাংসদকে স্বাগত জানিয়ে পোস্টার।

আশাবুল হোসেন, কলকাতা: বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং (Arjun Singh)। সূত্রের খবর, আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি (BJP) সাংসদ। বিকেল ৪টে নাগাদ তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন অর্জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদানের সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, খবর সূত্রের।
এদিকে এই প্রেক্ষিতে কী বললেন অর্জুন সিংহ?
- ‘হয়ত কিছুক্ষণের মধ্যেই কলকাতায় যেতে হবে’
- ‘কিছু হলে সবাই সবকিছু জানতে পারবেন’
- ‘পাটশিল্প নিয়ে কেন্দ্রকে অনেক সময় দেওয়া হয়েছে’
- ‘একটা দিকে কাউন্টডাউন শুরু, একটা দিকে কাউন্টডাউন শেষ’
- ‘বিজেপিতে থাকতে চাইছি না, নাকি বিজেপি আমায় ধরে রাখতে পারছে না’
- ‘কারও প্রতি কোনও ক্ষোভ নেই’
- ‘যে পাশে ছিল তাঁকেও ধন্যবাদ, যে বিরুদ্ধে ছিল তাঁকেও ধন্যবাদ’
- ‘আমি পাটশিল্প নিয়ে লড়াই করেছি, মানুষ কাউন্সিলর থেকে সাংসদ করেছেন’
- ‘তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম’
- ‘রাজনীতিতে সবকিছু সম্ভব, শেষ বলে কিছু নেই’
- ‘আমি এখনও বিজেপিতেই আছি’
- ‘দিদির সঙ্গে আমার সম্পর্ক খারাপ-ভালর প্রশ্ন নেই’
- ‘যাঁর সঙ্গে আজ বৈঠক করব, বাংলার ভালর জন্য বৈঠক করব’
- ‘কেন্দ্রের সঙ্গে পাটশিল্প নিয়ে বৈঠক হয়ে গেছে, এবার রাজ্যর সঙ্গে করব’
- ‘খারাপ দেখেও যদি কেউ ঠিক করতে না চায়, তাহলে ক্ষোভ তো জন্মায়’
এদিকে, অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই টিটাগড়ে তৃণমূলের পার্টি অফিসের কাছে বিজেপি সাংসদকে স্বাগত জানিয়ে পোস্টার। এদিন টিটাগড়ে টাটা গেটের কাছে তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে অর্জুন সিং ওয়েলকাম লেখা পোস্টার দেখা যায়।
অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থাকলে মুখ্যমন্ত্রীও করে দেওয়া যেত। বরং পুরনো কর্মীদের বঞ্চিত করে নতুনদের সুবিধা দেওয়া হয়েছে। অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তন-জল্পনা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
সেরা শিরোনাম






















