এক্সপ্লোর

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে আদালতে মামলা প্রাক্তন বিধায়কের

Arabul Islam News: ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের হাতিশালা থেকে খানিকটা দূরে ওয়াড়িতে আরাবুলের দলের পতাকা তোলা নিয়ে উত্তেজনা ছড়ায়।

রঞ্জিৎ হালদার, ভাঙড়: বছরের প্রথমদিনই তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনায় এবার হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ আরাবুল ইসলাম। হামলার সময় নাকি প্রাক্তন বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর ছেলে। তাঁকে নিয়েই গাড়িতে ওই স্থান থেকে কার্যত পালান আরাবুল। 

ঠিক কী ঘটেছিল ১লা জানুয়ারির দিন? ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের হাতিশালা থেকে খানিকটা দূরে ওয়াড়িতে আরাবুলের দলের পতাকা তোলা নিয়ে উত্তেজনা ছড়ায়। পতাকা উত্তোলন করে আরাবুল ফেরার সময় তাঁর এক সহযোগীর গাড়ির উপর হামলা ছড়া হয়। কংক্রিটের চাঙড় এনে গাড়ির উপর ফেলেন এক যুবক। চলে ইঁট, পাথরবৃষ্টিও। গোটা ঘটনায় তেতে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশকে। এই হামলার জন্য সওকত মোল্লার দিকে আঙুল তুলেছেন আরাবুল। জানা গিয়েছে, ওয়াড়িতে সওকতের অনুগামীরা পতাকা উত্তোলন করেন এদিন। তার পরও নতুন করে পতাকা উত্তোলন করতে যান আরাবুল। সেই নিয়েই ঝামেলা বাধে। একই পতাকা দু'বার করে কেন উত্তোলন করা হল, সেই নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন।

এই ঘটনায় হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ আরাবুল ইসলাম। অভিযোগ পত্রে দুষ্কৃতী তালিকায় খোদ  স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবীর আলী সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেন আরাবুল। অভিযোগপত্রে আরাবুল লেখেন, তাঁর প্রাণের আশঙ্কা রয়েছে। যখন তখন তাঁর ওপর হামলা হতে পারে। নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি, এই মর্মে তিনি একটি মামলাও দায়ের করেছেন। নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আরাবুল ইসলাম। 

গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেই ভিডিও-য় দেখা গিয়েছে, ছুটে এসে এক যুবক গাড়ির উপর একটি চাঙড় ফেলে দেন। এই ঘটনায় উত্তেজনা ছড়ালে ভাঙড় ও হাতিশালা থানার পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন: Weather Update: বছরের দ্বিতীয় দিনে আরও পারদ পতন কলকাতায়, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget