এক্সপ্লোর

Weather Update: বছরের দ্বিতীয় দিনে আরও পারদ পতন কলকাতায়, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

Kolkata Weather: আজ কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলা জুড়ে

কলকাতা: বছরের শুরুতেই ঠাণ্ডার আমেজ বাড়ছিল। অনেকেই মনে করেছিলেন, জানুয়ারির শুরুতে জাঁকিয়ে পড়তে চলেছে ঠাণ্ডা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শুরুর দিকে ঠাণ্ডা বাড়লেও, সপ্তাহান্তে ফের কমবে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনি ও রবিবার থেকে ফের পারদ হবে উর্ধ্বমুখী। আজ সারাদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা? কেমন থাকবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা? দেখে নেওয়া যাক এক নজরে।

সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং-সহ চার জেলাতে বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ৪ঠা জানুয়ারি। এর প্রভাবে সপ্তাহান্তে ফের বাড়বে উষ্ণতা। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করবে আরও একটি ঘূর্ণাবর্ত।

আজ কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা ও জেলা জুড়ে। কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলাতে। অন্যান্য জেলাতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ফের বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অর্থাৎ, আগামী ৭ই জানুয়ারি। দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। ব্যাপক তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার তুষারপাতের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোনও কোনও জায়গায়। বৃষ্টি ও তুষারপাতের পাশাপাশি উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপটও। 

অন্যদিকে, গতকালের থেকে কলকাতার তাপমাত্রা আরও নেমে গিয়েছে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে রয়েছে। ২ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির বেশি নেমে যাওয়ার জমিয়ে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৬ শতাংশ।  সকাল থেকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে কুয়াশা। 

ঘন কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে। ঘন কুয়াশা সিকিম, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। শৈত্য প্রবাহ চলবে উত্তরপ্রদেশে। শৈত্য প্রবাহের পরিস্থিতি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও মধ্যপ্রদেশে। গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি থাকবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে।

আরও পড়ুন: Ileana D'cruz: একমাত্র সন্তানের বয়স ১৪ মাস, ২০২৪-এই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ইলিয়েনা?

 

সেরা শিরোনাম

Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget