এক্সপ্লোর

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Arambagh Master Plan: হেলিকপ্টারে বন্যা পরিদর্শন শুভেন্দু অধিকারীর। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে বড় সিদ্ধান্ত।

অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, সৌমেন চক্রবর্তী: আকাশপথে একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং ও আরামবাগে প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘাটালের ধাঁচে এবার আরামবাগ মাস্টার প্ল্যানের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। (Arambagh Master Plan)

টানা বৃষ্টিতে উপচে পড়েছে নদী। জলের তলায় চলে গিয়েছে গ্রামের পর গ্রাম। কার্যত সমুদ্রে ভেসে গিয়েছে জনপদ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং ও হুগলির আরামবাগের বিস্তীর্ণ এলাকার ছবিটা এখন এরকমই। বৃহস্পতিবার সেই জলমগ্ন এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখলেন শুভেন্দু। বৈঠকও করেন তিনি। (Suvendu Adhikari)

আরও পড়ুন: Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

সবংয়ের বিডিও অফিসে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিম মেদিনীপুরে মৃত ২জনের পরিবারকে ৯ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই প্লাবনের জেরে যে ৩২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে , ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে তাদের। পাঁচ দিনের রেশন দেওয়া হবে জলমগ্ন এলাকায়। 

এদিন শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রী শস্য় বিমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। পিংলা, সবং, নায়ায়ণগড়ের সব বিধায়করা ছিলেন। বিডিওরা ছিল। স্বাস্থ্য দফতর ভাল কাজ করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে রেশন এবং ২০ লিটারের পানীয় জলের জার পৌঁছে দিতে পারে, সেই কাজগুলো তারা করছে।”

আরও পড়ুন: SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

সবং ছাড়াও আরামবাগের SDO অফিসে প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। ২০২৭ সালের মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, “২০২৭ মধ্যে আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। পুজোর আগে রাস্তার কাজ শেষ করা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত বাকি কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সেচ দফতরকে।”

পাশাপাশি, ‘রামকৃষ্ণ সেতু’ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, “রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেপ্টেম্বর মাসে বন্যার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। আরামবাগকে আলাদা জেলা করা হবে, তার ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে।” NCPI সাংসদ মিতালি বাগ আবার পূর্বতন তৃণমূল সরকারের ঘাড়ে দোষ ঠেলেন। তিনি এদিন বলেন, “আগের (সরকারের) আমলে অনেক কাজ হয়নি।”

শাসক বদলায়, কিন্তু বানভাসি মানুষগুলির হয়রানির ছবিটা বদলায় না। জল থেকে যেন রেহাই নেই তাঁদের। এরপর কি কিছু বদলাবে? আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget