এক্সপ্লোর

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

SIM Card Limit: সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন গ্রাহকরা? কড়া নির্দেশ কেন্দ্রের।

নয়াদিল্লি: খাতায়কলমে মাথাপিছু মোবাইল সিমকার্ডের সংখ্যা বেঁধে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। টেলিকম অপারেটরদের সেই নিয়ে কড়া নির্দেশ দেওয়া হল। বলা হয়েছে, কোনও ব্যক্তির নামে নয়টি-র বেশি সিমকার্ড ইস্যু করা যাবে না। কারও নামে আগে থেকে নয়টি সিমকার্ড থাকলে, নতুন সিমকার্ড দেওয়া যাবে না তাঁকে। ২৪ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর বলে জানিয়ে দেওয়া হল। (SIM Card Limit)

কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের তরফে ১৭ অগাস্ট একটি সার্কুলার জারি করা হয়েছে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সিমকার্ড বিক্রিতে রাশ টানতে বলা হয়েছে ওই সার্কুলারে। নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত সিমকার্ড নিতে চাওয়া গ্রাহকদের শনাক্ত করতে উপযুক্ত প্রযুক্তি এবং ব্যবস্থাপনা রাখতে বলা হয়েছে। কোনও গ্রাহকের নামে যদি নয়টির বেশি সিমকার্ড ইস্যু করা হয়ে থাকে, তা জানাতে হবে তাঁকে। (SIM Card Limt for Customers)

আরও পড়ুন: Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

একজন ব্যক্তি সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন, তা নিয়ে এই প্রথম কোনও নির্দেশ এল না। আজ থেকে প্রায় এক দশক আগে কেন্দ্রের তরফে নয়টি সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। সব টেলিকম সংস্থার ক্ষেত্রেই ওই নিয়ম প্রযোজ্য। জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য সর্বাধিক ছয়টি সিমকার্ড রাখার বিধান রয়েছে। সেই নিয়ম যথাযথ মানা হচ্ছে কি না, তার জন্যই সার্কুলার জারি করা হল। 

কেন্দ্র জানিয়েছে, কোনও ব্যক্তিকে সিমকার্ড দেওয়ার আগে দেখতে হবে আগে থেকে তাঁর নামে কয়টি কানেকশন রয়েছে। নতুন কানেকশনের জন্য আবেদন জানানোর সময় Customer Application Form জমা দিতে হয় গ্রাহককে। আগে থেকে তাঁর নামে কয়টি সিমকার্ড রয়েছে, তা ওই ফর্মেই লিখতে হবে। অন্য কোনও টেলিকম সংস্থার কানেকশন নেওয়া থাকলে, তাও খোলসা করা জরুরি।  নিজের নামে কয়টি সিমকার্ড রয়েছে, নতুন কানেকশন নেওয়ার সময় তা জানাতে হবে গ্রাহককে। 

আরও পড়ুন: Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

কিন্তু কেউ যদি নিজের নামে থাকা সিমকার্ডের সংখ্যা খোলসা না করেন, সেক্ষেত্রে তাঁকে শনাক্ত করা হবে কী করে? কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের Digital Intelligence Platform-এ গিয়ে রেকর্ড চেক করতে হবে টেলিকম অপারেটরকে। বিভিন্ন টেলিকম সংস্থা প্রদত্ত গ্রাহকদের সব তথ্য মজুত রয়েছে সেখানে। ফলে কার নামে কয়টি কানেকশন রয়েছে স্পষ্ট হয়ে যাবে। 

পাশাপাশি, টেলিকমিউনিকেশন বিভাগের তরফে ফোটো-বেসড আইডেন্টিফিকেশন ফিচারও আনা হচ্ছে। ২৩ অগাস্ট থেকে ওই ফিচার চালু হবে, যার আওতায় নির্ধারিত সিমকার্ডের সংখ্যা পেরিয়ে যাওয়া গ্রাহকদের প্রতীকী ছবিও দেখানো হবে। নতুন কানেকশন দেওয়ার সময় সেগুলি কাজে লাগবে টেলিকম অপারেটরদের। কেউ নির্ধারিত সংখ্যা পেরিয়ে গেলে, তাঁকে আর নতুন সিমকার্ড দেওয়া হবে না। কেন্দ্রের ডিজিটাল ইনটেলিজেন্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। 

কিন্তু ভুলবশত যদি নির্ধারিত নয়টির চেয়ে বেশি সিমকার্ড ইস্যু হয়ে গিয়ে থাকে কারও নামে? সেক্ষেত্রে বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে নতুন কানেকশনটি বন্ধ করে দিতে হবে। সমাধান  না হওয়া পর্যন্ত বহাল থাকবে ওই অবস্থা। কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মের শর্ত অনুযায়ীই সম্পন্ন করতে হবে বিষয়টি। নির্ধারিত সীমার মধ্যেই যাতে সিমকার্ড ব্যবহার করেন গ্রাহকরা, তার জন্যই এমন নির্দেশ বলে জানিয়েছে কেন্দ্র। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Advertisement

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget