এক্সপ্লোর

Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর

Arjun Singh : বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ফাইল খোলার দাবি জানিয়ে, নির্মল ঘোষকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং।

কলকাতা : মণীশ শুক্লার খুনের ফাইল খোলার দাবি তুললেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন। অর্জুন সিং বলছেন, 'নির্মল ঘোষকে পাওয়া যাচ্ছে না। ধরাও পড়বেন। জেলেও যাবেন।'          

আরজি কর-কাণ্ডে তড়িঘড়ি চিকিৎসকের দেহ সৎকার করিয়ে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সম্প্রতি লটারির টিকিট ছিনিয়ে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে। ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়ে হাজতে। বাবা অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ পুলিশের স্ক্য়ানারে। এই আবহে বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ফাইল খোলার দাবি জানিয়ে, নির্মল ঘোষকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। রাজ্যের মন্ত্রী নির্মল ঘোষ প্রসঙ্গে বলছেন, 'ভাবছেন উনি লুকিয়ে থাকলে ধরা পড়বেন না। ধরাও পড়বেন। জেলেও যাবেন। আর থেরাপিও পাবেন। মণীশ শুক্লা কেসটা রিওপেন করাব, মুখ্যমন্ত্রীকে আমি বলে দিয়েছি।' নির্মল ঘোষ গ্রেফতার হলে কি মণীশ শুক্লা কেসেও তাঁকে ট্যাগ করা হবে? প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেছেন, '১০০% ট্য়াগ করা হবে। কেন ও তো অপরাধী। মণীশ শুক্লা মার্ডার কেসে মূল কান্ডারি হল নির্মল ঘোষ। লটারির টিকিট ছেড়ে দিন। অন্ধদের স্কুলটা লুঠ করে রেখেছে।'       

     

'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস

২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে ৪ জন জেলে রয়েছেন। সরকার বদলের পর কি ফের খুলবে মণীশ শুক্লার মার্ডার ফাইলস? সেটাই দেখার। নিহত মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লার অভিযোগ, 'এটা তো রাজনৈতিক খুন ছিল। মণীশ বিজেপি করত, বিজেপিতে এসেছিল। CID নিজের রিপোর্টে মেনশন করে রেখেছে যে ওঁর( নির্মল ঘোষ) বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। উনি(নির্মল ঘোষ) যেহেতু যুক্ত আছেন, ওঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। মণীশের হত্যা তো বিজেপি করার জন্যই হয়েছিল। তো যদি বিজেপি সরকারে যদি এর বিচার আমরা না পাই, তাহলে কোন জায়গায় পাব? এ বিচার আমরা নিয়েই ছাড়ব।'            

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget