এক্সপ্লোর

Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস

Humayun Kabir AJUP MLA: ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগর থানায় হাজিরা দিলেন তিনি। অন্যদিকে, তাঁর বাড়িতে যায় শক্তিপুর থানার পুলিশ।

মুর্শিদাবাদ : উস্কানিমূলক মন্তব্যের মামলায় নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ করল রেজিনগর থানার পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। অন্যদিকে OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিল শক্তিপুর থানার পুলিশ। বিজেপির দলদাস, পুলিশকে আক্রমণ করলেন হুমায়ুন কবীর। 

ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগর থানায় হাজিরা দিলেন তিনি। অন্যদিকে, তাঁর বাড়িতে যায় শক্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার হুমায়ুন কবীর রেজিনগর থানায় হাজিরা দিলেন। আর এদিনই তাঁর বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। সম্প্রতি রেজিনগরের কাশীপুরে এক সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবীর। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক বলেন, 'আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্য়াঁটা ভাঙা মার শুরু করব, যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।' 

এরপর তাঁর বিরুদ্ধে মামলা হয়। ৪ জুলাই, রেজিনগর থানায় প্রায় চার ঘণ্টা ধরে হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে ফের তলব করা হয়েছিল। ১৪ জুলাই তলব করা হয় তাঁকে। সেই মতোই গতকাল ১৪ জুলাই মঙ্গলবার ফের রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবীর। এদিন তাঁকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরিয়ে হুমায়ুন বলেন, 'পুরোপুরি দলদাস পুলিশ। বিজেপির দলদাস। আমার সঙ্গে যেভাবে জিজ্ঞাসাবাদের নামে মানসিক চাপ সৃষ্টি করা বা বিভিন্নরকম পলিসি, বর্তমান পুলিশমন্ত্রী কোথায় কী করছে জানি না, মুর্শিদাবাদের বহরমপুর পুলিশকে পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করেছে।' আগের দিনের তুলনায় আরও বেশি প্রশ্ন করা হয়েছে পুলিশের তরফে, এমনটাও দাবি করেছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। 

বিধানসভা ভোটের ফল বেরনোর পর, প্রকাশ্যে শক্তিপুর থানার ওসি-র উদ্দেশে হুঁশিয়ারি দিয়েও বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। সেই মন্তব্য সংক্রান্ত মামলায় দ্বিতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ। এদিন হুমায়ুন কবীর যখন রেজিনগর থানায় যান, তখন তাঁর বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, রবিবার তাঁকে হাজিরা দিতে বলে ফের ধরানো হল নোটিস। বিধায়কের স্ত্রী পুলিশের কাছ থেকে নোটিস নেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মামলায় এখনও পর্যন্ত একবারও থানায় হাজিরা দেননি হুমায়ুন কবীর। এর আগে তিনি এও জানিয়েছিলেন যে শক্তিপুর থানায় যাবেন না। আগামী দিনে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক কী করেন, সেটাই দেখার। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal News: টুলু পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলু পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Advertisement

ভিডিও

Kunal Ghosh on Tulu Mondal News |
Tulu Mondal News | জালে টুলুর ম্যানেজার, সীতেশ প্রামাণিকের থেকে উদ্ধার ডায়েরি | ABP ANANDA LIVE
Agnimitra Paul on Tulu Monda' |
Tulu Mondal News | সম্পত্তির পাহাড়ে টুলু, কোটির ডবল সেঞ্চুরি! মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলুর আরও ৩৪ কোটি টাকার হদিশ
Agnimitra Paul |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget