এক্সপ্লোর

Cyclone Arnab: বিপদের মুখে পশ্চিমবঙ্গ ! কতদূরে সাইক্লোন? কবে থেকে শুরু বৃষ্টি ? সতর্কতা জারি এই সব জেলায়, বড় আপডেট IMD'র

West Bengal Wather Update: গোপালপুর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় 'অর্ণব'। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সব জেলার জন্য জারি হয়েছে বড় সতর্কতা।

কলকাতা: আশঙ্কাই সত্যি হল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। সকালের দিকটা কলকাতা সহ পার্শবর্তী এলাকায় রোদ দেখা দিলেও বেলা বাড়তেই ক্রমশ মেঘে ঢেকে গেছে আকাশ। পশ্চিমবঙ্গেও 'অর্ণব'-এর প্রভাব দেখা দেবে জানিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকেই কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস। তবে কোন কোন জেলা বিপদের মুখে? সরাসরি প্রভাব কোন কোন জায়গায় পড়বে ? বিস্তারিত তথ্য জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। 

কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ?

অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৬ ঘণ্টায় ২০ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিশাখাপত্তনম থেকে ১৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ১৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে। মঙ্গলবার সন্ধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ দমকা হওয়া বইবে ঘণ্টায় ১৮০ কিমি। বুধবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফলের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে 'অর্ণব'-এর ল্যান্ডফলের সম্ভাবনা। ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে এই অতি শক্তিশালী ও প্রবল ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঝড় হতে পারে। তারপর ঝড়টি দুর্বল হয়ে ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে।

কবে থেকে ও কোন কোন জেলায় প্রভাব পড়বে ?

বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ২৭ থেকে ৩০ অক্টোবর। উপকূলবর্তী এলাকায় ২৭ অক্টোবর রাত থেকে ২৯ অক্টোবর ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ২৯ সে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়ায় কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮ অক্টোবর থেকে প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অর্ণবের প্রভাবে উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা। ২৮ অক্টোবর,সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ২৯ ও ৩০ অক্টোবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর।

কাকিনাডা জেলার জেলা প্রশাসক হরেন্দ্র প্রসাদ কী জানিয়েছেন ?

কাকিনাডা জেলার জেলা প্রশাসক হরেন্দ্র প্রসাদ বলেছেন, "আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।' জেলার বিভিন্ন অংশ থেকে আমার কাছে খবর এসেছে যে গত কয়েক ঘণ্টায় বৃষ্টির তীব্রতাও বেড়েছে। আমরা আশা করছি ঘূর্ণিঝড়টি কাকিনাডা এবং নরসাপুরম-এর মধ্যে কোথাও রাত ৯টা থেকে মধ্যরাতের কাছাকাছি সময়ের মধ্যে স্থলভাগে আঘাত হানবে।''

IMD ভুবনেশ্বরের ডিরেক্টর কী জানাচ্ছেন ?

ঘূর্ণিঝড় অর্ণব প্রসঙ্গে IMD ভুবনেশ্বরের ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেন, ''এটি গোপালপুর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে। খুব সম্ভবত এটি ২৭ তারিখ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। এরপর এটি বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্র উপকূল জুড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত, ঘূর্ণিঝড়টি এখানেই অবস্থান করছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
Advertisement

ভিডিও

ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget