এক্সপ্লোর

Arpita Mukherjee : হেফাজতে নিলেও মেলেনি জেরার সুযোগ, অর্পিতাকে আজ ফের ইডির বিশেষ আদালতে পেশ

Partha Chatterjee : আজ ফের পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা হবে জোকা ইএসআই হাসপাতালে। তারপর পেশ করা হবে আদালতে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আজ ফের অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)  পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে (ED Special Court)। সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে বার করা হয়েছে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। সেই কারণে আজ ফের হেফাজতে চাওয়া হবে। খবর ইডি সূত্রে।

অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষা হবে জোকা ইএসআই হাসপাতালে। তারপর পেশ করা হবে আদালতে।

প্রসঙ্গত, ধৃত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে গতকাল সন্ধেয়। দুর্ঘটনাটি ঘটে সল্টলেক স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে। একদম সামনের গাড়িতেই ছিলেন অর্পিতা। ইডির কনভয় যাওয়ার সময় বাঁ দিকের সার্ভিস রোড থেকে আচমকা একটি গাড়ি কনভয়ের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইডির গাড়িটি সামনে চলে আসা গাড়িটিকে ধাক্কা মারে।

সূত্রের খবর, সেই সময় ইডির গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে কয়েক মিনিট আটকে যায় কনভয়। ইডির কনভয়ে এদিন ২-৩টি গাড়ি ছিল। বাকি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নিরাপত্তা রক্ষীদের গাড়িকে আগে না রেখে, কেন অর্পিতা যে গাড়িতে ছিলেন, সেটিকে আগে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্পিতার আইনজীবী চিঠি লিখেছেন ইডির তদন্তকারী অফিসারকে। অর্পিতার নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানানো হয়েছে চিঠিতে।

আরও পড়ুন- শরীর ভাল নেই! ভুবনেশ্বরে বুকে হাত রেখে ইঙ্গিত পার্থর, খতিয়ে দেখছেন এইমসের চিকিৎসকরা

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget