এক্সপ্লোর

Partha Chatterjee : শরীর ভাল নেই! ভুবনেশ্বরে বুকে হাত রেখে ইঙ্গিত পার্থর, খতিয়ে দেখছেন এইমসের চিকিৎসকরা

Calcutta High Court : কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের।

ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়, ভুবনেশ্বর : শরীর ভাল নেই! ভুবনেশ্বরে পৌঁছে বুকে হাত দিয়ে ইঙ্গিতে বোঝালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সকাল ৯টা ৫২ মিনিটে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স ও কনভয়। বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমসে যেতে সময় লাগে মিনিট ৪৫।

অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা। কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরই তাঁরা তাঁদের মতামত জানাবেন বলেই জানান এইমসের চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের। আজ বিকেল ৪টেয় মামলার শুনানির সময়ে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা ব্যবস্থা করবে ইডি। তার আগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সমস্ত রিপোর্ট ভার্চুয়ালি জানিয়ে দেবেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা।


Partha Chatterjee : শরীর ভাল নেই! ভুবনেশ্বরে বুকে হাত রেখে ইঙ্গিত পার্থর, খতিয়ে দেখছেন এইমসের চিকিৎসকরা

এদিকে, ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি এবং চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসে আনা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাংলা থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। 

প্রসঙ্গত, গুয়াহাটি থেকে আনা এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সকাল সাড়ে ৭টায় এসএসকেএম থেকে বেরিয়ে গ্রিন করিডর ধরে আধঘণ্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় কনভয়। ৮টা ৩৫-এ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেয় এয়ার অ্যাম্বুল্যান্স। সকাল ৯টা ৫২ মিনিটে পৌঁছয় ভুবনেশ্বর বিমানবন্দরে। বিমানে পার্থর যাত্রাসঙ্গী হন ইডি-র অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এয়ার অ্যাম্বুল্যান্সে ছিলেন ২ জন পাইলট ও ২ জন ক্রু।  

আরও পড়ুন- 'হেঁটে আদালতে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যেই হুইলচেয়ারে হাসপাতালে', প্রভাব খাটিয়ে এসএসকেএমে ভর্তি পার্থ! অভিযোগ ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget