এক্সপ্লোর

Kolkata News: ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার শিক্ষক

Saltlake News: অশ্লীল ভিডিও তুলে ভাইরাল (Viral) করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। বিধান নগর মহিলা থানায়  লিখিত অভিযোগ দায়ের করা হয়।

রঞ্জিত সাউ, কলকাতা: ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোচিং সেন্টারের (Coaching Centre) শিক্ষকের বিরুদ্ধে। সল্টলেকের (Saltlake) গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অশ্লীল ভিডিও তুলে ভাইরাল (Viral) করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। বিধান নগর মহিলা থানায়  লিখিত অভিযোগ দায়ের করা হয়। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার শিক্ষক।

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে: অভিযুক্ত শিক্ষকের নাম প্রিযস সিংহ সেঙ্গার। সল্টলেকের একটি কোচিং সেন্টারে পড়াত ওই শিক্ষক। অভিযোগ, ওই শিক্ষক পড়ানোর জন্য সল্টলেকের বাড়িতে ডেকে পাঠায় ছাত্রীকে। সেখানেই ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী অশ্লীল ছবি তুলে রেখে ভাইরাল করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী। গত ফেব্রুয়ারি মাসে বিধান নগর মহিলা থানায়  লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধান নগর মহিলা থানার পুলিশ। ফোন নম্বরের সূত্র ধরে মধ্য প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

দিন কয়েক আগে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় শ্রীরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপককে। পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের ওই কিশোরীর বাবা অধ্যাপকের পূর্ব পরিচিত। সম্প্রতি পড়াশোনার জন্য ছোট মেয়েকে অধ্যাপকের বাড়িতে রেখে তিনি কাজের সূত্রে মুম্বই চলে যান। অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে যৌন নিগ্রহ করেন অধ্যাপক। হিন্দমোটরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। আজ সকালে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। 

স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ: এদিকে সল্টলেকের এফ ডি ব্লকে স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। বিষয়টি নিয়ে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন ওই স্পা-তে কর্মরত এক তরুণী। গত মাসেই এই স্পা-তে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, কাজে যোগ দেওয়ার পরই তাঁকে মধুচক্রে যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি তাঁকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি ওই তরুণীর। চক্রের নেপথ্যে কারা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal SIR: বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর
বিবেচনাধীন ভোটারদের তালিকা সম্পূর্ণ করে তবেই ভোট ঘোষণা, দাবি জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি অধীর চৌধুরীর
Bengal SIR:
"বিবেচনাধীনদের তালিকা" নিয়ে বড় প্রশ্ন তুললেন পর্যবেক্ষকরা, পাঠানো হল রিপোর্ট, কমিশনের নজরে এবার কারা ?
News Live : চালু দুবাই বিমানবন্দর, পশ্চিম এশিয়ায় আটকেপড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো
চালু দুবাই বিমানবন্দর, পশ্চিম এশিয়ায় আটকেপড়াদের উদ্ধারে বিমান চালাবে ইন্ডিগো
Rahul Sinha: রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ?
রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ? "...এখানে মহিলাদের সম্মান নেই"

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Embed widget