এক্সপ্লোর

Mamata Banerjee: মোমোর পর এবার চা, নিজের হাতে বানিয়ে দোকানদারকে খাওয়ালেন মুখ্যমন্ত্রী

Birbhum News: কথা বলতে বলতেই, চা কাপে ঢেলে, সরমা মাড্ডি এবং তাঁর মেয়ে পায়েলের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও তাঁদের সঙ্গে কথা বলতে বলতে চায়ের কাপে চুমুক দেন।

বীরভূম: জনসংযোগে বেরিয়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দিঘায় চা বানিয়েছিলেন। দার্জিলিংয়ে মোমো। এবার শান্তিনিকেতনে (Shantiniketan) তৈরি করলেন চা। বুধবার বোলপুরে সভা সেরে, শান্তিনিকেতনের সরকারডাঙা গ্রামে যান মুখ্যমন্ত্রী। হাঁটতে হাঁটতে সরমা মাড্ডি নামে স্থানীয় এক বাসিন্দার চায়ের দোকানে গিয়ে ওঠেন তিনি। এরপর নিজেই হাত লাগান চা তৈরি করতে।                                                               

শান্তিনিকেতনে চা বানালেন মমতা: কথা বলতে বলতেই, চা কাপে ঢেলে, সরমা মাড্ডি এবং তাঁর মেয়ে পায়েলের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও তাঁদের সঙ্গে কথা বলতে বলতে চায়ের কাপে চুমুক দেন। মুখ্যমন্ত্রীর তৈরি করা চা সকলকে পরিবেশন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপর সরমা মাড্ডির বাড়ি ঘুরে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।                                                                                   

পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের সমস্যার সমাধানে দিদির দূত কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটেই খোদ দিদি-কে সামনে পেয়ে অভাব-অভিযোগ জানাতে চেয়েছিলেন আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা। সরমার বাড়ি যাওয়ার পথে এক ফেরিওয়ালার সঙ্গেও তিনি কথা বলেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রীকে সামনে দেখতে পেয়ে কয়েকজন গ্রামবাসী ছুটে গিয়ে তাঁর কাছে নানা বিষয়ে অভাব-অভিযোগ জানাতে চান। কিন্তু, নিরাপত্তারক্ষীরা তাঁদের কাছে ঘেঁষতে দেননি।

এদিকে মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কৌশল নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “কোথাও চা বানাচ্ছেন, কোথাও মোমো বানাচ্ছেন, অথচ সাধারণ মানুষ তাঁর কাছে যেতে পারছেন না, দূতেরা চড় থাপ্পড় খাচ্ছেন, আমাদেরই এক কর্মী মিথ্যা মামলায় সুসাইড করেছেন, এই তো অবস্থা।’’ এদিন সরকারডাঙায় যাওয়ার আগে, বল্লভপুরডাঙায় বিশ্বভারতীর আশ্রমিক সুপ্রিয় ঠাকুর নির্মিত স্কুল শিশুতীর্থ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।                                      

আরও পড়ুন: Naushad Siddiqui: ফের খারিজ জামিনের আবেদন, জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকি

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Abhishek Banerjee: 'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
'কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?' অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও

ভিডিও

Plane Hijack News | কলকাতা-মুম্বইগামী বিমানে হুমকি বার্তা, গ্রেফতার সন্দেহভাজন এক যাত্রী
Suvendu Adhikari | '৩৪ বছর নাস্তিক কমিউনিস্ট হাতে ডোর বাঁধেনি'', ফের নিশানা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee Kalighat House: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী কাঠামো ভেঙে সরানো হল
Dilip on Abhishek:
Abhishek Banerjee: অভিষেকের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, কেটে বাদ অভিষেকের বাড়ির গেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget