এক্সপ্লোর

Naushad Siddiqui: ফের খারিজ জামিনের আবেদন, জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকি

ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। আপাতত জেলেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে। নিজেদের হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: আপাতত জেল হেফাজতে থাকতে হবে নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক সহ ধৃত ২১ জন ISF কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। নৌশাদদের জামিনের আবেদন খারিজের পাশাপাশি, হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত।

জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকি: ফের খারিজ হয়ে গেল জামিনের আবেদন। আপাতত জেলেই থাকতে হচ্ছে নৌশাদ সিদ্দিকিকে। নিজেদের হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত। ভাঙড়ের আইএসএফ বিধায়ক সহ ধৃত ২১ জন ISF কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ।তারই আঁচ এসে পড়ে ধর্মতলায়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। আহত হন একাধিক পুলিশ কর্তা ও পুলিশ কর্মী।সেই ঘটনায়, ১০ দিনের পুলিশ হেফজতের পর ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত ২১ জন ISF কর্মীকে বুধবার ফের আদালতে পেশ করে পুলিশ।

জামিনের আবেদন করে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃতদের আইনজীবী সওয়াল করেন,২২ জানুয়রি গ্রেফতার করা হয়েছে নৌশাদদের। এরপরও তদন্তে কোনও অগ্রগতি নেই। নৌশাদ নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁকে আটকে রাখাই মূল উদ্দেশ্য। নৌশাদ পালিয়ে যাবেন না, তাঁর কোনও ক্রিমিনাল রেকর্ডও নেই। বেআইনি জমায়েতের কথা বলা হচ্ছে। এটা কি গণতান্ত্রিক সমাজে নতুন? ধর্মতলায় খণ্ডযুদ্ধের পর মুর্শিদাবাদ থেকে সৈয়দ আলমগির হোসেন নামে একজন সেনা জওয়ানকেও গ্রেফতার করে পুলিশ।

আদালতে ওই জওয়ানের আইনজীবী দাবি করেন, ধর্মতলায় অশান্তির সঙ্গে ওই সেনা জওয়ানের কোনও সম্পর্ক নেই। ছুটি নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার জন্য বেরিয়ে ভিড়ের মধ্যে আটকে যান তিনি। পরে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। যাকে তাকে ধরে গ্রেফতার করা হচ্ছে। ধৃত ২১জনের জামিনের বিরোধিতা করে নিজেদের হেফাজতে চায় পুলিশ।

আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন, হেয়ার স্ট্রিট থানার মামালতেই ১৪ জন পুলিশ কর্মী আহত হন। এদের মাথা লক্ষ্য করে মারা হয়েছে। তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। নৌশাদ সিদ্দিকিকে জেরা করে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রেহ করা হয়েছে। নৌশাদের বাজেয়াপ্ত ২টি মোবাইল ফোন থেকে অনেক তথ্য মিলেছে। ধৃত আইএসএফ বিধায়কের মোবাইল ফোন ফরেন্সিকে পাঠানোর আবেদনও জানায় পুলিশ।দু'পক্ষের সওয়াল-জবাব শুনে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।

আরও পড়ুন: North Dinajpur: বোমা ফেটে ফের রক্তাক্ত শৈশব, এবার রায়গঞ্জে ৩ শিশু আহত

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget