এক্সপ্লোর

Digha: দুর্যোগের ঘনঘটা কাটতেই ফিরল ছন্দ, দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামলেন পর্যটকেরা

Cyclone Sitrang: সোমবার দিনভর সমুদ্রে তটে ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র স্নানেও ছিল নিষেধাজ্ঞা। মঙ্গলবার সকাল থেকে পুরো অন্য ছবি।

পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, দিঘা: কেটেছে দুর্যোগের ঘনঘটা (Cyclone Sitrang)। সকাল থেকেই রোদ্দুর। মনোরম আবহাওয়া। উত্‍সবের দিনগুলোতে ছুটির আনন্দে মেতেছে পর্যটকরা (tourists)। ফের মিলেছে সমুদ্র-স্নানের অনুমতি। বকখালি, দিঘা, মন্দারমণিতে, সমুদ্রে নামতে পেরে, বেজায় খুশি হয়েছেন পর্যটকরা।

দুর্যোগের মেঘ কেটে ছন্দে ফিরল দিঘা, মন্দারমণি, বকখালি

ঘূর্ণিঝড় 'সিত্রাং'-কে ঘিরে গত কয়েক দিন ধরে একটানা আশঙ্কার মেঘ ছিল আকাশে। মঙ্গলবার সকালে আকাশে রোদ উঠতেই ঝলমলে পরিবেশ ধরা পড়ল সমুদ্রসৈকতে। বকখালি, দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামলেন পর্যটকরা। 

সোমবার দিনভর সমুদ্রে তটে ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র স্নানেও ছিল নিষেধাজ্ঞা। মঙ্গলবার সকাল থেকে পুরো অন্য ছবি। 'সিত্রাং' সরতেই রোদ ঝলমলে সমুদ্র সৈকত। সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন। তাতেই আনন্দে মাতেন পর্যটকরা।

আরও পড়ুন: ED on Manik: মৃতের সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কী করে ? বিস্ফোরক শমীক-সুজন, পাল্টা কুণাল

দক্ষিণ ২৪ পরগনার বকখালি সমুদ্র সৈকতে সকাল থেকেই, শুষ্ক মনোরম আবহাওয়া। খুলে যায় দোকান-পাট। স্বাভাবিক ছন্দে ফেরে বকখালিও। এক পর্যটক বলেন, "দু'দিন আগে এসেছি। নামে পারিনি। ভাল লাগছে।" তবে দুর্যোগ সরলেও, অমাবস্যার কটালের জন্য, রয়েছে, জলস্ফীতি। তাই, নিষেধাজ্ঞা উঠলেও, কড়া নজর রাখছে প্রশাসন। 

উল্লেখ্য, কালীপুজোর রাতেই বাংলাদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ঝড়ের তাণ্ডবে অন্তত ৯ জনের মৃত্যু হয়। বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় সিত্রাং। তাতেই বদুর্যোগ কাটিয়ে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশের দেখা মেলে।

ঘূর্ণিঝড়ের প্রকোপ পড়শি দেশ বাংলাদেশে

সোমবার, কালীপুজোর দিন, ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা মধ্যে, বরিশালের কাছে, তিনকোণা ও সন্দ্বীপের মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'সিত্রাং'। প্রবল ঝড় ও বৃষ্টিতে বরগুনা, নড়াইল, সিরাজগঞ্জ ও ভোলা জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে পড়েছে বিশাল বিশাল গাছ। কোথাও ভেঙে গেছে ঘর-বাড়ি। আশ্রয় হারিয়েছেন অনেকে। সোমবার রাত থেকে বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্‍হীন হয়ে পড়ে। 

তবে বাংলা রেহাই পেলেও, বাংলাদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রভাব পড়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। মঙ্গলবার, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি।  'সিত্রাং'-এর প্রভাবে লণ্ডভণ্ড অবস্থা অসমের নওগাঁয়। ভেঙে পড়ে বহু বাড়ি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget